Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন না দুই মহাতারকা মেসি-রোনাল্ডো

কেন এমন ইঙ্গিত দুই তারকার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৮, ১৩:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৮, ১৩:৪৮

options
link
বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন না দুই মহাতারকা মেসি-রোনাল্ডো zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ফুটবলে দু’জনেই এখন মহাতারকা। এঁরাই শেষ কথা বলেন। ফুটবল অনুরাগীরা রাতের পর রাত জাগেন এই দু’জনের খেলা দেখার জন্য। কচিকাঁচারা এঁদেরকে নিয়েই স্বপ্ন দেখেন। তরুণদের কাছে এঁরাই হলেন আদর্শ। তবু কী অদ্ভুত, বিশ্বকাপে এই দু’জন স্বপ্ন দেখেন না তাঁদের দেশ চ্যাম্পিয়ন হবে।

কোন দু’জন নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। একজন যদি হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তাহলে অপরজন হলেন লিওনেল মেসি। দুই দেশের দুই মহাতারকা বুঝিয়ে দিয়েছেন, রাশিয়ায় তাঁরা ফেভারিট নন। আসলে পর্তুগাল কিংবা আর্জেন্টিনা দলের বাকি সদস্যরা এমন জায়গায় আপাতত নেই যাঁদের ঘিরে মানুষ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে পারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বয়স তো সংখ্যা মাত্র, চ্যালেঞ্জ নিয়ে ব্রাভোকে হারিয়ে প্রমাণ করলেন ‘ফিট’ ধোনি]

আর্জেন্টিনা কী নিদারুণ পরিস্থিতির মধ্যে দিয়ে বিশ্বকাপ খেলছে তা সকলের জানা হয়ে গিয়েছে। শেষ ম্যাচে যদি মেসি হ্যাটট্রিক না করতেন, তাহলে প্রাক বিশ্বকাপেই শেষ হয়ে যেত আর্জেন্টিনার দৌড়। তাই মেসি তিনটি গোলে সেদিন ভেনেজুয়েলাকে হারাননি, কোটি কোটি আর্জেন্টাইনকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন। রোনাল্ডোর পর্তুগাল অবশ্য এতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বিশ্বকাপ খেলার ভিসা পায়নি। পেয়েছিল অনেকটা সহজভাবেই। মুশকিল হল, রোনাল্ডো পর্তুগিজদের যে স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছেন, তা পারেননি মেসি। কারণ, রোনাল্ডো পেরেছেন উয়েফা কাপে পর্তুগালকে চ্যাম্পিয়ন করতে। সেই সঙ্গে পরপর তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে পর্তুগিজদের কাছে তিনি এখন ‘ভগবান’। মেসি সেই জায়গায় বেজিং অলিম্পিকে সোনা দিয়েছেন। আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছিলেন যুব বিশ্বকাপে। বাকি সব জায়গাতেই তিনি দেশের হাতে ট্রফি তুলে দিতে ব্যর্থ। গত বিশ্বকাপে ফাইনালে জার্মানির কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। সেদিন চোখের জলে মাঠ থেকে বিদায় নিয়েছিলেন মেসি। এবার তাই দলকে চ্যাম্পিয়ন করার জন্য মরিয়া।

[তোমার মেয়েকে খুন করব, চ্যাম্পিয়ন্স লিগে হারের পর হুমকির মুখে লিভারপুল গোলকিপার]

দু’জনেই সম্ভবত শেষবারের মতো বিশ্বকাপে নামবেন। দু’জনকে সম্ভবত আর বিশ্বকাপে খেলতে দেখা যাবে না। তাই দু’জনের কাছে এই বিশ্বকাপ হল মর্যাদার। অধরা স্বপ্নকে এই দু’জন ধরার জন্য নিজেদেরকে সঁপে দিতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না। অথচ এই দু’জনই মনে মনে জানেন, তাঁদের স্বপ্ন বোধহয় শেষপর্যন্ত অধরাই থেকে যাবে। তেমন ইঙ্গিত দু’জনেই দিয়ে রেখেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.