Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

দুঃস্থদের স্বপ্নপূরণ করে নজির মোহনবাগান সমর্থকদের

জীবনের রং সবুজ মেরুন বা জেআরএসএম-এর এই মহৎ উদ্দেশ্যকে কুর্ণিশ ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৭, ১৬:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৭, ১৬:০৬

options
link
দুঃস্থদের স্বপ্নপূরণ করে নজির মোহনবাগান সমর্থকদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারোর বাবা চাষের কাজ করেন, কারোর বাবা আবার প্রাণের ঝুঁকি নিয়ে মাছ কাঁকড়া ধরতে কিংবা মধু সংগ্রহে গভীর বনে যায়। কেউ আবার ইতিমধ্যেই নিজের বাবাকে হারিয়েছে। অনেকেই জানে না সকালে বাবা বাড়ি থেকে দু’মুঠো অন্নের সন্ধানে বেরলে রাতে ফিরবে কি না! এরকমই অনিশ্চয়তায় ভরা তাদের জীবন। যাদের কাছে একবেলা অন্ন জোগাড় করাও প্রায় স্বপ্নের মতো, সেই পরিবারগুলির পাশেই এবার দাঁড়াল মোহনবাগান ফ্যানস ক্লাব- জীবনের রং সবুজ মেরুন বা জেআরএসএম। সুন্দরবনে ওই খেতে না পাওয়া পরিবারের সন্তানদের হাতে তাঁরা তুলে দিল পুজোর জামা কাপড় থেকে শুরু করে বই, খাতা, পেন ,পেন্সিল, ব্যাগ ইত্যাদি। গত ১০ই সেপ্টেম্বর ওই ফ্যানস ক্লাবের উদ্যোগে সুন্দরবন সূর্যোদয় স্কুলে প্রায় দেড়শো দুঃস্থ শিশুর হাতে এই জিনিসগুলি তুলে দেওয়া হয়েছে। খোদ ফ্যানস ক্লাবের সদস্যরাই ওই শিশুদের হাতে এই উপহার তুলে দিয়েছেন। শুধু তাই নয়, তাদের মুখে একবেলা অন্নও তুলে দিয়েছেন সবুজ-মেরুন এই সমর্থকরা।

[১৬তম গ্র্যান্ড স্লামের মালিক নাদালকে শুভেচ্ছা ভূপতি, বোপন্নার]

21616726_1471309096287688_1324365884_o

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০১৫ সালে শুরু। তারপর থেকে গত তিন বছর ধরে এই কাজ করে আসছে ‘জীবনের রং সবুজ মেরুন’। উদ্দেশ্য একটাই দিন আনা দিন খাওয়া পরিবারগুলির মুখে একবেলার জন্য হাসি এনে দেওয়া। অনেকেই সাধ্যমতো সাহায্য করেছে। কেউ টাকা-পয়সা দিয়ে, কেউ বই-খাতা কিনে। ওই দুঃস্থ শিশুদের হাতে শুধু বই, খাতা, ব্যাগ দিয়ে নয়, তাঁদের সঙ্গে গোটা একটি দিন কাটিয়েছে ফ্যানস ক্লাবের তরুণ-তুর্কিরা। একবেলার খাবার তুলে দিয়েছে তাঁদের হাতে। এছাড়া বিনামূল্যে মেডিকেল ক্যাম্প কিংবা ওষুধও দিয়েছে। হাতে তুলে দিয়েছে কিছু খেলার সরঞ্জামও। আসার সময় তুলে দিয়েছে শুকনো খাবারের প্যাকেটও। শুধু যে সমাজসেবা মূলক কাজ তা তো নয়, গ্রামের ওই কচি-কাঁচাদের কাছে এই দাদারা ছিলেন বন্ধুর ন্যায়।

[আজহারের জোড়া গোলে রুদ্ধশ্বাস মিনি ডার্বিতে জয় মোহনবাগানের]

21706007_1471308916287706_2020807973_o

এই প্রসঙ্গে ওই ফ্যানস ক্লাবের সভাপতি তন্ময় মিশ্র বলেন, ‘ইচ্ছেপূরণ মানে শুধু সমাজে কিছু পিছিয়ে পড়া শিশুর ইচ্ছেকে পূরণ করা নয়, সাথে আমাদেরও এক মহৎ ইচ্ছেপূরণ হয়। শিশুরা পুজোর উপহার পেয়ে খুশি আর এই ইচ্ছেপূরণের মাধ্যমে আমরা প্রত্যন্ত গ্রামের শিশুদের কাছে আমাদের মাতৃসম ক্লাব মোহন বাগানের ইতিহাস শোনাতে পেরেও গর্বিত বোধ করছি।’ প্রতিষ্ঠাতা সুমন্ত মণ্ডলের কথায়, ‘ইচ্ছেপূরণ আমাদের কাছে একটা অন্যরকম ভালোবাসা। আজ সারা বিশ্বে যখন শিশুশ্রমের বিপক্ষে বিভিন্ন জায়গায় অনেক প্রতিবাদী কন্ঠ শুনতে পাই তখন মাঝে মাঝে ভাবি, আমরাও তো পারি কিছু শিশুকে শিশুশ্রমিক হওয়া থেকে বাঁচাতে। তাদের ক্ষুদ্রতম চাহিদাটুকু পুরণ করার নুন্যতম সুযোগ পাই এই ইচ্ছেপূরণের মধ্য দিয়ে। তা সে হোকনা বছরে একটা দিন, কিন্তু ওদের তো ওই দিনটাই কিছুটা হলেও সামনে চলার প্রেরণা দেয়। মোহনবাগান নামের তাৎপর্যটাও তো ওদের কাছে পৌঁছতে পারি এই কাজের মধ্য দিয়ে।’

21706163_1471309126287685_420863304_o

[ছাত্রের উদ্দেশে এবার এমনটাই বার্তা দিলেন ধোনির ছোটবেলার কোচ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.