সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর পরই দেশের মাটিতে প্রথমবার বসবে জুনিয়র ফুটবল বিশ্বকাপের আসর। আর তার জন্য সম্পূর্ণ বদলে গিয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনের চেহারা। মঙ্গলবার উত্তরকন্যা থেকে বিশ্বমানের এই স্টেডিয়াম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
[গোপনে গোয়েন্দাগিরি, মিনি ডার্বিতে হাজির ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল]
প্রথমবার অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আয়োজনের সুযোগ পেয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আবার টুর্নামেন্টের ফাইনাল হবে ফুটবলের মক্কা কলকাতাতেই। তাই বিশ্বকাপকে সবরকমভাব প্রচারের আলোয় আনার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর মণ্ডপগুলিতে ফুটবল রেখে অভিনবভাবে করা হবে আসন্ন বিশ্বকাপের প্রচার। এদিন শিলিগুড়ির উত্তরকন্যা থেকেই স্টেডিয়ামের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ফিফার তরফে দশে দশ পেয়েছে বদলে যাওয়া যুবভারতী। রাতে যুবভারতীতে ৪৫ সেকেন্ড অন্তর পালটে যাচ্ছে রং। ঘুরে ফিরে আসছে ছটি রঙের সমাহার। যুবভারতী প্রবেশের মুখেই দুটো পায়ের উপর বিশাল গ্লোব। বাঁদিকে অসাধারণ দুটো প্র্যাকটিস গ্রাউন্ড। যেখানে বিশ্বকাপের অংশগ্রহণকারী দলগুলি অনুশীলন করতে পারবে। মূল স্টেডিয়ামে ঢোকার এক পাশে জলাশয় তৈরি হয়েছে যেথানে চলবে বোট। এছাড়া চারদিকে থাকছে ফুলের বাগান।

সোমবারই সরকারিভাবে সল্টলেক স্টেডিয়ামের ভার ফিফার হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত ফিফাই এর দেখভাল করবে। নতুন স্টেডিয়াম দেখে আপ্লুত টুর্নামেন্ট ডিরেক্টর জেভিয়ার সিপ্পি। তিনি জানান, মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ রাজ্য সরকারের সবরকম সাহায্য না পেলে এমন বিশ্বমানের স্টেডিয়াম তৈরি করা সম্ভব হত না। জানা গিয়েছে, বিশাল এই কর্মযজ্ঞে খরচ হয়েছে ১০০ কোটিরও বেশি অর্থ। যার পুরোটাই খরচ করেছে রাজ্য সরকার। নতুনভাবে সেজে ওঠা স্টেডিয়ামের মোট আসন সংখ্যা ৮০ হাজার। কিন্তু বিশ্বকাপে নিরাপত্তার কথা মাথায় রেখে ফিফা কর্তারা ৬৬ হাজার ৬৮৭ টি আসন মঞ্জুর করেছেন। এদিন উত্তরকন্যায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নতুন তিনটি কমিটির ঘোষণা করেন। রাজবংশী ও কামতাপুরি ভাষা উন্নয়ন পর্যদ গঠন করা হবে বলে জানান তিনি। কামতাপুরির চেয়ারম্যান হবেন নৃসিংহপ্রসাদ ভাদুরি।
[রবীন্দ্রনাথ-বিবেকানন্দর বাংলায় কেন এত সন্ত্রাস, তৃণমূলকে তোপ অমিত শাহর]
সর্বশেষ খবর
-
আদরের বিড়ালের সামান্য আঁচড়েও হতে পারে বড় বিপদ! এই লক্ষণগুলো দেখলেই সতর্ক হোন
-
ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ! স্যরকে বেদম মার, ডিম-থেরাপি, শান্তিপুরের স্কুলে ব্যাপক উত্তেজনা
-
জমির খতিয়ান-দাগের তথ্য জানতে লাগবে না ফি! জানালেন শুভেন্দু, কীভাবে খতিয়ে দেখবেন?
-
মায়ের তিনটে বিয়ে, বাংলাদেশে জন্মদাত্রীকে ‘খুন’ স্নেহবঞ্চিত ছেলের, শিয়ালে খুবলে খেল দেহ!
-
এক ব্যক্তির সঙ্গে হোটেলে রাত কাটান! সকালে বন্ধুকে ভিডিও কল করে সেখানেই ‘আত্মহত্যা’ তরুণীর