সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেই নিজের দোষ স্বীকার করেছিলেন৷ অস্ট্রেলিয়ান ওপেন শুরুর ঠিক আগে জানিয়েছিলেন, অজান্তেই নিষিদ্ধ মাদক সেবন করেছিলেন তিনি৷ রাতারাতি টেনিস দুনিয়া থেকে ছিটকে যেতে হয়েছিল মারিয়া শারাপোভাকে৷ সম্প্রতি ডোপ টেস্টে ফেল করায় দু’বছর নির্বাসিতও হয়েছেন পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী তারকা৷ যার ফলে আসন্ন রিও ওলিম্পিকেও অংশ নিতে পারবেন না তিনি৷ কিন্তু এবার যা হল, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি এই রুশ টেনিস সুন্দরী৷ নিজের কৃতকর্মের জন্য লজ্জায় মাথা কাটা যাওয়ার সমান সুগারপোভার৷
এমন কী হল এবার?
টেনিস জগতের অন্যতম উজ্জ্বল তারকা ভারতেও অত্যন্ত জনপ্রিয়৷ ছিলেনও৷ কিন্তু এবার ভারতও তাঁর থেকে মুখ ফিরিয়ে নিল৷ গোয়ার রাজ্য সরকারি স্কুলগুলিতে নবম শ্রেণির ইংরাজি পাঠ্যক্রমে শারাপোভাকে নিয়ে একটি অধ্যায় পড়ানো হত৷ সেই অধ্যায়টি এবার পাঠ্যক্রম থেকে বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার স্কুলশিক্ষা দফতর৷ মাশার পরিশ্রম ও সাফল্যের ইতিহাস বর্ণিত ছিল ‘রিচ ফর দ্য টপ’ অধ্যায়টিতে৷ বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা ডোপ টেস্টে ফেল করার পর শিক্ষক ও অভিভাবকরা দাবি করেন, গোয়া বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম থেকে ওই অধ্যায়টিকে বই থেকে বাদ দিয়ে দেওয়া উচিত৷ অভিভাবকদের দাবিতে সাড়া দিয়েছে বোর্ডও৷ জানানো হয়েছে, তারা বিষয়টি বিবেচনা করে দেখছেন৷ আগামী বছর থেকে অধ্যায়টি আর পাঠ্যবইয়ে থাকবে না৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের