সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইনার জন্য ৩৩ লক্ষ৷ তাও ধারেকাছে যেতে পারলেন না স্পেনের ক্যারোলিনা মারিনের৷ এমনকী, পিভি সিন্ধুরও না৷ পুরনো দল আওয়াধ ওয়ারিয়র্সও তাঁকে রেখে দেওয়ার আগে বেশ কিছুক্ষণ অপেক্ষা করল৷
ক’দিন আগেই কেরিয়ার শেষ হওয়ার ভয় দেখছিলেন সাইনা৷ চোটের জন্য বারবার তাঁর ফিরে আসা আটকে গিয়েছে৷ এবার নতুন করে শুরু করছেন৷ হয় এই ব্যাডমিণ্টন লিগেই ঠিকঠাক শুরুটা হবে৷ না হলে, হয়তো নয়৷ নিজেই নিজেকে নিয়ে অনিশ্চয়তায়৷ তা হলে আর ফ্র্যাঞ্চাইজিরা ভরসা পাবেন কী করে?
তবু আওয়াধ ওয়রিয়র্স তাঁকে রেখে দিল৷ সঙ্গে নিল বাংলার ঋতুপর্না দাসকে, ছ’লক্ষের বিনিময়ে৷ এই মুহূর্তে ঋতুপর্না মালয়েশিয়ায়৷ সেখান থেকে বললেন, “আরও ভাল খেলার চ্যালেঞ্জ এটা৷ সাইনার পাশে খেলাটা বাড়তি মোটিভেশন৷”
বুধবার পিবিএল-এর নিলামে ছেলে এবং মেয়ে দুইয়ে মিলিয়ে সর্বোচ্চ দর উঠল মারিনেরই৷ ৬১.৫ লক্ষ টাকা৷ কাছাকাছি গেলেন ছেলেদের সুন জি হিউন (৬০ লক্ষ)৷ ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি দাম উঠল কিদাম্বি শ্রীকান্তের, ৫১ লক্ষ৷ তিনিও সাইনার দলেই৷ মারিনকে পেল হায়দরাবাদ হাণ্টার্স৷ ছেলেদের সর্বোচ্চ দর পাওয়া সুনকে পেল মুম্বই রকার্স৷ তারা পেয়েছে এইচ এস প্রণয়কেও (২২ লক্ষ)৷
ভারতীয় মেয়েদের মধ্যে সাইনার চেয়েও বেশি দর পেলেন পিভি সিন্ধু, ৩৯ লক্ষ৷ তিনি চেন্নাই স্ম্যাশার্সে খেলবেন পারুপল্লি কাশ্যপের পাশে৷ ওলিম্পিকে রুপো জেতার পর যে পরিমাণ মাতামাতি তাঁকে নিয়ে হয়েছে, বা যে পরিমাণ আর্থিক পুরস্কার পেয়েছেন, সেই তুলনায় এই দর কিছুই না৷ এর কারণ সম্ভবত, ওলিম্পিকের পর দু’টো টুর্নামেণ্টে নেমে দু’টোতেই তিনি দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছেন৷
মেয়েদের ডাবলসে ভারতের সেরা জুটি এতদিন ছিলেন জোয়ালা গাত্তা এবং অশ্বিনী পোনাপ্পা৷ এই নিলামের দিনই ওঁরা ঘোষণা করলেন, আর একসঙ্গে খেলবেন না৷ পরে থাকল নিলামের ব্যাপার৷ সেখানে পোনাপ্পার দর উঠল ১৫ লক্ষ৷ থেকে গেলেন বেঙ্গালুরু ব্লাস্টার্সে৷ জোয়ালা দিল্লি এসার্সে, দর ১০ লক্ষ৷
সর্বশেষ খবর
-
রেশনে সিমেন্টভর্তি গম, গরিবের হকের চাল পাচারের অভিযোগ ২ জেলায়
-
স্কুলের ভিতরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে লাগাতার শ্লীলতাহানি! অন্ডালে গ্রেপ্তার ভাইস প্রিন্সিপাল
-
‘সব খরচ আমাদের’, জাতীয় দলে ডাক পেতেই ‘বাচ্চা’ বৈভবকে নিয়ে বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের
-
সুরেন্দ্রনাথে কন্ডোম উদ্ধার: ‘রোম্যান্টিক রাজনৈতিকদল’ কটাক্ষ সুদীপের, শিলাজিৎ বললেন, ‘সিকিওরড কলেজ’
-
ফোনে কথা, অশোককে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী! ‘রাজনৈতিক গুরু’র সুস্থতা কামনায় হাসপাতালে শংকর