সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও ওলিম্পিকের ব্যর্থতা যেন প্যারালিম্পিকে সুদে আসলে পূরণ করে দিলেন ভারতীয় অ্যাথলিটরা৷ রিওতে হাইজাম্পে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু৷ ব্রোঞ্জ জিতেছেন আরেক ভারতীয় বরুণ সিং ভাটি৷
হাইজাম্পে প্রথম কোনও ভারতীয় হিসেবে সোনা জিতলেন তামিলনাড়ুর অ্যাথলিট মারিয়াপ্পান৷ মাত্র পাঁচ বছর বয়সে এক দুর্ঘটনায় ডান পা হারিয়েছিলেন৷ কিন্তু সেখানেই থেমে থাকেনি তাঁর জীবনের পথচলা৷ বরং সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে আজ রিও’র মাটিতে ইতিহাস তৈরি করেছেন তিনি৷ ১.৮৯ মিটার জাম্প দিয়ে প্যারালিম্পিকে তৃতীয় ভারতীয় হিসেবে সোনা জিতলেন তিনি৷
Mariyappan Thangavelu’s gold medal jump in Men’s T42 High Jump #Paralympics pic.twitter.com/2KhLdMcBJD
— Reddit Indian Sports (@redditIndSports) September 10, 2016
টি-৪২ হাইজাম্প বিভাগে ভারতের ঘরে এসেছে ব্রোঞ্জও৷ ১.৮৬ মিটার জাম্প দিয়ে ব্রোঞ্জ জিতে নিলেন অ্যাথলিট বরুণ সিং ভাটি৷ অ্যাথলিটদের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী৷ দুই অ্যাথলিটকেই টুইটারে অভিনন্দন জানিয়েছেন তিনি৷ পাশাপাশি সোনাজয়ী থাঙ্গাভেলুকে ২ কোটি টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে৷ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকেও তাঁদের সম্মান জানানো হবে৷ এঁদের সাফল্যই যেন প্যারালিম্পিকে বাড়িয়ে দিয়েছে প্রত্যাশা৷
India is elated! Congratulations to Mariyappan Thangavelu on winning a gold & Varun Singh Bhati for the bronze at the #Paralympics. #Rio2016
— Narendra Modi (@narendramodi) September 10, 2016
সর্বশেষ খবর
-
শাসক-বিরোধী যুক্তি-যুদ্ধ শুরু, আসন্ন নির্বাচনে প্রতিনিধিত্ব আইন নিয়ে উত্তপ্ত সিএবি
-
মধ্যমগ্রামে ব্যতিক্রমী রাখি উৎসব, আবাসিক ছাত্রীদের নিয়ে সম্প্রীতি ও মানবিকতার পাঠ
-
পুজো প্রস্তুতি শুরু শিয়ালদহ ডিভিশনে! ২৪ ঘণ্টা খোলা থাকবে টিকিট কাউন্টার, জোর জরুরি পরিষেবায়
-
পাহাড়ের গায়ে শিবের মুখ! ‘তিনিই আমাদের রক্ষা করেছেন’, বলছেন মৃত্যুমুখ থেকে ফেরা পুণ্যার্থীরা
-
পাইনের মতো দেখতে এই ফুল, চেপে ধরলেই ঝরবে প্রাকৃতিক শ্যাম্পু, ব্যবহারের নিয়ম জানেন?