Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

‘শচীন…শচীন…’ ধ্বনির স্রষ্টা কে? জানালেন মাস্টার ব্লাস্টার

দেখে নিন সেই ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৫:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৫:২২

options
link
‘শচীন…শচীন…’ ধ্বনির স্রষ্টা কে? জানালেন মাস্টার ব্লাস্টার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “শচীন…শচীন…।” বাইশ গজে তিনি ব্যাট হাতে নামলে এই ধ্বনি তুলেই উচ্ছ্বাসে ফেটে পড়তেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সেই স্মৃতি আবার ফেরত আসছে মাস্টার ব্লাস্টারের বায়োপিকের হাত ধরে। সদ্য মুক্তি পেয়েছে ‘শচীন: দ্য বিলিয়ন ড্রিমস’ ছবির নতুন গান। যেখানে এ আর রহমনের সুরে ফের ‘শচীন…’ মন্ত্রে গা ভাসাচ্ছেন ক্রিকেটপাগল ভারতবাসী। আর তারই মধ্যে শচীন তাঁর ভক্তদের জানালেন এক গোপন কথা। জানালেন, কার মুখ থেকে তিনি প্রথম এই মন্ত্র শুনেছিলেন।

[মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হলেন ঝুলন গোস্বামী]

বায়োপিকে ‘শচীন…শচীন…’ গানটি দারুণ মনে ধরেছে লিটল মাস্টারের। ভিডিওতে ফিরে এসেছে ২০১১-র বিশ্বকাপের দৃশ্য। আর শচীনের খেলা দেখতে উদগ্রীব লক্ষ লক্ষ দর্শকদের শব্দব্রহ্ম। আপ্লুত ক্রিকেট ঈশ্বর বলছেন, “ক্রিকেটকে অবসর জানানোর এত বছর পরও যে শচীন…শচীন…ধ্বনি বেঁচে থাকবে, তা সত্যিই ভাবতে পারিনি। স্টেডিয়ামের পর এবার বড়পর্দাতেও সেই ধ্বনি শোনা যাবে। দারুণ লাগছে।” কিন্তু শচীনকে কে প্রথম এভাবে আওয়াজ দিয়েছিলেন? সেই মজার স্মৃতি অবশেষে ফাঁস করলেন কিংবদন্তি ক্রিকেটার। বললেন, “আসলে প্রথম আমার মায়ের মুখেই এই ধ্বনি শুনেছিলাম। ছোটবেলায় আমি যখন বাড়ির নিচে খেলতে যেতাম, বাড়ি ফেরার জন্য মা আমায় ডাকতেন শচীন শচীন বলে ডাকতেন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ছোট্ট শচীনের ব্যাট হাতে একটি বিখ্যাত ছবি আছে, যা প্রায় সকলেরই চেনা। সেই ছবির ইতিহাসও জানালেন ক্রিকেট ঈশ্বর। বললেন, “তখন আমার বয়স চার কি পাঁচ হবে। বাড়িতে দাদার সঙ্গে খেলছিলাম। ছবিটা বারান্দায় তোলা। যদিও ব্যাট হাতে আমার পজিশন সঠিক ছিল না। তখন শুধু বড়বড় শট মারতেই ভাল লাগত। তা সে ব্যাট হাতেই হোক বা টেনিস ব়্যাকেট হাতে।”

[নাইটদের পরাস্ত করে প্লে অফের আশা জিইয়ে রাখল পাঞ্জাব]

যে দেশে ক্রিকেটই ধর্ম, সেই দেশে জাতি-ধর্ম নির্বিশেষে সব মানুষ মাস্টার ব্লাস্টারের বড় ইনিংসের কামনায় প্রার্থনা করতেন। রহমানের সুরে এবং সুখবিন্দর সিংয়ের গলায় সেই মুহূর্তই নতুন করে তাজা হয়ে উঠল। দেখে নিন সেই ভিডিও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.