সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ২০১৮ ওয়ার্ল্ড কাপ ফুটবলের কোয়ালিফাইং ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয় উরুগুয়ে৷ নির্ধারিত সময়ের শেষে ১-০ গোলে উরুগুয়েকে হারিয়ে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে যোগ্য দল হিসেবে ২০১৮ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফায়েড হয় আর্জেন্টিনা৷ দলের হয়ে জয়সূচক গোলটি করেন লিওনেল মেসি৷
এই বছর কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে পেনাল্টি তে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর, জাতীয় দল থেকে অবসর নেবেন বলে জানিয়ে দেন মেসি৷ তার এই সিদ্ধান্ত সাড়া ফেলে দিয়েছিল বিশ্ব ফুটবলে৷ সতীর্থরা অনেকেই জানিয়ে দেন মেসি অবসর নিলে তাঁরাও অবসর নেবেন জাতীয় দল থেকে৷ সমর্থকদের অনেকেই ভেঙে পড়েন এবং বিশ্ব জুড়ে মেসির উদ্দেশ্যে সিদ্ধান্ত বদলানোর অনুরোধ আসতে থাকে৷ পাশাপাশি মেসির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ওঠে সমালোচনার ঝড়৷
একপ্রকার সমর্থকদের অনুরোধে সাড়া দিয়েই তিনি ফিরে আসেন জাতীয় দলের জার্সি গায়ে৷ ফিরে এসেই ২০১৮ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং গ্রুপের শীর্ষে আর্জেন্টিনাকে পৌঁছে দিতে পেরে উচ্ছ্বসিত মেসি৷
সর্বশেষ খবর
-
গরমে ঘামের দুর্গন্ধে আপনার থেকে দূরে পালাচ্ছে সবাই? আকৃষ্ট করুন এই ৭ উপায়ে
-
সন্ত্রাস দমনে বাংলায় নতুন এনআইয়ে থানা, ক্যাবিনেট বৈঠকে গৃহীত প্রস্তাব
-
কথা রাখলেন শুভেন্দু, ক্ষমতায় আসার আড়াই মাসের মধ্যেই গঠিত সপ্তম পে কমিশন
-
ফের মুর্শিদাবাদে শুভেন্দু, দেখা করবেন রেল দুর্ঘটনায় মৃত পড়ুয়ার পরিবারগুলির সঙ্গে
-
মাতৃত্বকালীন ছুটি, সামাজিকতা ও কিছু প্রশ্ন