সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলে বুমার ফেল্পসের বয়স মাত্র তিন মাস৷ বাবার কীর্তি চোখের সামনে থেকে সে দেখল বটে, কিন্তু কিছুই মনে থাকবে না তার৷ বড় হয়ে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা বাবার নাম পড়বে বুমার৷ জানতে পারবে, ২১২৮ বছর আগের রেকর্ডও ভেঙে দিয়েছিলেন তার বাবা৷ ২০১৬ সালে সাঁতারের স্বর্ণযুগের অবসান ঘটেছিল৷
রবিবার দিনটা মাইকেল ফেল্পসের জীবনে নিঃসন্দেহে স্পেশাল হয়ে থাকবে৷ চলতি ওলিম্পিকে পঞ্চম তথা শেষ সোনার পদকটি গলায় পরে সাঁতারের পুলকে বিদায় জানালেন মার্কিন ‘জলদানব’৷ আক্ষরিক অর্থেই স্বর্ণযুগ৷ কারণ ২৩টি ওলিম্পিক সোনা জয়ের কৃতিত্ব বিশ্বে আর কোনও সাঁতারুর তো নেই৷ তিনি চলাফেরা করলে জলও জীবন্ত হয়ে ওঠে৷ তাঁর বিদায়ে অনেকটাই নিঃস্ব হয়ে গেল জল৷ তবে ফেল্পস যা রেখে গেলেন, তা আগামী অনেক যুগ যে অক্ষুণ্নই থেকে যাবে, তা আলাদা করে বলে দিতে হবে না৷

গত ১৬ বছরে সাঁতারের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছেন ফেল্পস৷ ২০০০ সালে সিডনিতে প্রথমবার ওলিম্পিকের মঞ্চে নেমেছিলেন৷ তখন তাঁর বয়স মাত্র ১৫৷ সেবার কোনও পদক জিততে পারেননি৷ ২০০৪-এ এথেন্স ওলিম্পিক থেকে সেই যে জয়গাথা শুরু হল৷ যার ইতি ঘটল ২০১৬-র রিওতে৷ মানুষ হিসেবে কখনও আগামীদের অনুপ্রেরণা দিয়েছেন, আবার সাঁতার কাটতে নেমে হয়ে উঠেছেন অতিমানবীয় একচরিত্র৷ দীর্ঘ কেরিয়ার থেকে অবসরের পর ৩১ বর্ষীয় ফেল্পস বললেন, “জলে নামতেই আজ গলাটা ধরে গিয়েছিল৷ শেষবার নামছি ভেবে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম বলেই হয়তো এমনটা হল৷ ২০১২ সালের তুলনায় এবার অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছি৷ সেটা অবশ্য মন্দ নয়৷ পিছন ফিরে তাকালে মনে হয়, যা যা পরিকল্পনা করেছিলাম, সবই করতে পেরেছি৷ চোট সারিয়ে ফেরাটা চ্যালেঞ্জিং ছিল৷ তবে কেকের উপর চেরি ফলটি দেখতে চেয়েছিলাম৷ পুরো বিষয়টা দারুণভাবে শেষ হল৷”
মাঠের রাজা মেসি কিংবা ট্র্যাকের রাজা বোল্টের মতোই জলের রাজ্যের এই ‘গোল্ড ফিশ’ও অমর হয়ে থাকবেন৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা