সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল-এর লড়াই শেষ হয়ে গেলে অনেক ক্রিকেটভক্তেরই মনটা খারাপ হয়ে যায়৷ একইভাবে চলতে থাকা প্রায় দেড় মাসের রুটিন হট করে বদলে ফেলতে হয়৷ কারণ বিকেল বা সন্ধেতে টিভি-র পর্দায় চোখ রাখলে বিরাট কোহলি, ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্সদের আর একসঙ্গে দেখা যায় না৷ এবার আইপিএল-এর জন্য আর বছরভর অপেক্ষা করে থাকতে হবে না৷ একবার নয়, এবার থেকে বছরে দু’বার আইপিএল উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা৷
জল্পনা বা সম্ভাবনা নয়৷ সরকারিভাবে মিনি আইপিএল-এর কথা ঘোষণা করে দিয়েছেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর৷ ধরমশালায় বার্ষিক সভাতে অনুরাগ জানান, চলতি বছর সেপ্টেম্বরেই হবে আইপিএল-এর ছোট ভার্সন৷ তবে এদেশে নয়, বিদেশের মাটিতে৷ আইপিএল খেলা আটটি ফ্র্যাঞ্চাইজিই এই টুর্নামেন্টে অংশ নেবে৷ তবে হোম-অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ হবে না৷ দু’সপ্তাহের মধ্যেই টুর্নামেন্ট শেষ করার চিন্তা ভাবনা রয়েছে বিসিসিআই-এর৷ মিনি আইপিএল-এর প্রথম মরশুমের দিনক্ষণ এখনও পর্যন্ত জানানো হয়নি৷
দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের দুটি করে সেরা টি-টোয়েন্টি দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির আসর বসত৷ কিন্তু স্পনসরের অভাবে টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়৷ সেই কারণে তার বদলে একই সময়ে মিনি আইপিএল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই৷
সর্বশেষ খবর
-
ভারতীয় নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় নাম! সোনিয়ার বিরুদ্ধে ফের মামলা
-
সুরুচিতে এবার শ্যামাপ্রসাদ, অরূপের পুজো হাত বদলাতেই থিমে ‘ভারত কেশরী’
-
চিতার আগুনে মাংস রান্না! ভয়ংকর কাণ্ড উত্তরপ্রদেশে, গ্রেপ্তার ৩ যুবক
-
জব্দ করেন পাকিস্তানকে, ‘র’ প্রতিষ্ঠাতার ’৭১-এর মিশন এবার সিনেমায় দেখাবেন করণ জোহর
-
সিআইডি-র জিজ্ঞাসাবাদের মাঝেই অসুস্থ বিধায়ক পরেশরাম, ভর্তি এসএসকেএমে