সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও ওলিম্পিকে ডাবলসে ব্যর্থতার জখম এখনও টাটকা৷ এর মধ্যেই ফাটল ধরল সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটিতে৷ বিভিন্ন কারণে মতবিরোধ হওয়ার দরুণ তাঁরা আর একসঙ্গে না খেলার সিদ্ধান্ত নিলেন৷
২০১৫ তে সুইস তারকা হিঙ্গিসের সঙ্গে জুটি বাঁধেন সানিয়া৷ সে বছর অভাবনীয় সাফল্য পায় এ জুটি৷ উইম্বলডন, ইউএস ওপেন ও অস্ট্রেলিয় ওপেন জিতে নেন তাঁরা৷ টানা ৪১টি ম্যাচ অপরাজিত থাকে এ জুটি৷ এ বছর ফেব্রুয়ারিতে কাতার ওপেনে প্রথম ব্যর্থ হন তাঁর৷ তারপর থেকেই মনোমালিন্য শুরু হয় দু’জনের৷ প্র্যাকটিসে অনুপস্থিত থাকতে শুরু করেন হিঙ্গিস৷ কানাঘুঁষো শোনা যাচ্ছিল ডাবলসে অন্য সঙ্গী বেছে নিয়েছেন তিনি৷ সে জল্পনা উড়িয়ে আরও একবার জুড়ি বেঁধেছিলেন তাঁরা৷ কিন্তু কানাডায় ব্যর্থতার পর সানিয়াও জুটি ছাড়ার সিদ্ধান্ত নেন৷ শেষমেশ দুজনেই এই সিদ্ধান্তেই স্থির হন৷ ফলত সফল এই জুটির খেলা দেখা থেকে এবার বঞ্চিতই হতে হবে দর্শকদের৷
সর্বশেষ খবর
-
ইউক্রেন যুদ্ধে পুতিনকে সাফ বার্তা, হরমুজে ভারতীয় নাবিকের মৃত্যুতে ইরানকেও সমঝে দিলেন মোদি?
-
প্রাচীন সাহিত্যের হাত ধরে বন্ধুত্বে জোর! ব্রিকসে পুতিনকে তামিল গ্রন্থের অনুবাদ উপহার মোদির
-
ব্রিকসের মেনুতে বাংলার কুচো নিমকি, প্রিয় স্ন্যাকস কীভাবে বানালে অম্বল হবে না একটুও
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ছিনতাইবাজের রমরমা, ২৪ ঘণ্টায় শতাধিক অভিযোগ! পুলিশি অ্যাকশনে আটক ৬২
-
চুপিসারে হাতিয়ে নিচ্ছে ওটিপি, নজরদারি হোয়াটসঅ্যাপেও! নতুন ম্যালওয়্যার ঘিরে আতঙ্ক