স্টাফ রিপোর্টার: মরশুম শুরুর আগেই সুখবরটা চলে এল৷ ফিফার এশিয়ার ক্লাব র্যাঙ্কিয়ে মোহনবাগান প্রথম একশোর মধ্যে৷ একমাত্র ভারতীয় ক্লাব হিসাবে একশোর মধ্যে ঢুকে পড়ল বাগান৷ তাদের র্যাঙ্কিং ৯৫৷ পনেরো ধাপ পিছনে ইস্টবেঙ্গল৷ বেঙ্গালুরু ১২৫-এ৷ আর কলকাতা লিগে মাঠে নামার আগে এটাই ‘বুস্ট আপ’ করছে মোহনবাগান ফুটবলারদের৷
শনিবার এরিয়ানের বিরুদ্ধে লিগে অভিযান শুরু করছেন ডাফিরা৷ কলকাতা লিগের জন্য কার্যত জুনিয়রদের নিয়েই দল গড়া হয়েছে৷ কোচ শঙ্করলাল চক্রবর্তী৷ তিনি অবশ্য জানিয়ে রাখলেন, ম্যাচে নামার জন্য দল মোটামুটি তৈরি হয়ে গিয়েছে৷ বলছিলেন, “দল বেশ ভাল শেপে রয়েছে৷ প্রথম ম্যাচে নামার আগে আরও কয়েকটা দিন সময় রয়েছে৷ ফলে আরও গুছিয়ে নিতে পারব৷”
মঙ্গলবার রেলওয়ে এফসি-র বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলবে মোহনবাগান৷ লিগে নামার আগে এটাই শেষ প্রস্তুতি ম্যাচ৷ ফলে মঙ্গলবার টিম কম্বিনেশন দেখে নিতে চাইছেন মোহন কোচ৷ অনেক দিন পর এবার নিজেদের মাঠে লিগের ম্যাচ খেলবে মোহনবাগান৷ সেটাও ফ্লাডলাইটে৷ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বৃহস্পতিবার বিকেলে প্র্যাকটিস করবে বাগান৷ যাতে ম্যাচে মানিয়ে নিতে কোনও সমস্যায় না পড়তে হয়৷ এছাড়া এই সপ্তাহেই দ্বিতীয় বিদেশি সিবোর্নে চলে আসছেন৷ অবশ্য এখন তৃতীয় বিদেশির জন্য ট্রায়াল চলছে৷ সোমবার যেমন আইভরি কোস্টের স্টাইকার জাবিনো ট্রায়ালে এসেছিলেন৷ মঙ্গলবার আরও এক ডিফেন্ডারের আসার কথা রয়েছে৷

সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?