Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

৫ দিনের মাথায় ফের এভারেস্ট জয় অরুণাচলের পর্বতারোহী আনশুর

আনশুর এই অসামান্য কীর্তির জন্য তাঁকে অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০১৭, ১৪:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০১৭, ১৪:১৭

options
link
৫ দিনের মাথায় ফের এভারেস্ট জয় অরুণাচলের পর্বতারোহী আনশুর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ দিনে দু’বার এভারেস্ট জয়। যে দুর্গম অভিযান ভাবতেও অবাক লাগে, তা বাস্তবে করে দেখালেন আনশু জামসেনপা। বিশ্বের প্রথম মহিলা হিসেবে পাঁচদিনে দু’বার এভারেস্টের চূড়ায় পৌঁছে দেশকে গৌরবের শিখরে তুললেন অরুণাচল প্রদেশের পর্বতারোহী।

গত মঙ্গলবারই চতুর্থবার এভারেস্টের শিখরে পৌঁছে মুকুটে নয়া পালক জুড়েছিলেন তিনি। এবার আরও এক অনন্য রেকর্ড গড়লেন। রবিবার হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গে ওঠেন তিনি। এবং এই নিয়ে পঞ্চমবার এই অভিযানে সফল দুই সন্তানের মা আনশু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[জানেন, পুণে সুপারজায়ান্টের নাম থেকে কেন সরে গেল ‘S’ অক্ষরটি?]

হিমালয়ান অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের দাওয়া শেরপা লামা জানান, শনিবার সকালে চড়াই শুরু করে শিখরে পৌঁছনোর আগে খানিকক্ষণের জন্য বিরতি নিয়েছিলেন। তারপর এদিন সকাল ৭ টা ৪৫ মিনিটে সামিট করেন আনশু। সেখানেই তেরঙ্গা উত্তোলন করেন তিনি। চতুর্থবার এভারেস্টের শৃঙ্গে দাঁড়িয়েই ঠিক করে ফেলেছিলেন, আবার এই কীর্তি করবেন তিনি। আবহাওয়া অনুকূল থাকায় আবার বেস ক্যাম্পে ফিরে নতুন করে চড়াই শুরু করেছিলেন আনশু। তাঁর স্বামী এবং অরুণাচল প্রদেশের মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস সংস্থার প্রেসিডেন্ট সেরিং ওয়াং বলেন, অরুণাচল প্রদেশের তথা গোটা দেশের সকলে তাঁর সাফল্যের জন্য প্রার্থনা করেছিলেন। সেই প্রার্থনা কাজে দিয়েছে।

[হিমালয়ের সন্ন্যাসীদের আশ্চর্য ক্ষমতায় তাক লাগল হার্ভার্ডের বিজ্ঞানীদেরও]

তবে এটাই যে আনশুর প্রথম ডাবল সামিট, তেমনটা নয়। এর আগে ২০১১ সালে ১০ দিনের মধ্যে দু’বার ২৯,০২৯ ফুট চূড়ায় পৌঁছেছিলেন তিনি। শনিবার দ্বিতীয়বারের অভিযান শুরুর আগে আনশু জানিয়েছিলেন, “আমার এখন একটাই লক্ষ্য। এভারেস্টের শিখরে আরও একবার জাতীয় পতাকা ওড়ানো। এবং বুদ্ধদেবকে শ্রদ্ধা জানানো। তার জন্য সকলের থেকে প্রার্থনা কামনা করি।” দেশের মুখ উজ্জ্বল করা পর্বতারোহী এখন সম্পূর্ণ সুস্থ আছেন বলেই জানানো হয়েছে। আনশুর এই অসামান্য কীর্তির জন্য তাঁকে অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.