সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরসিংয়ের ভাগ্যে শেষ পর্যন্ত কী জুটল? গোটা দেশের অপেক্ষা ছিল নাডা রিপোর্টের দিকে৷ কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত মিলল না৷ নাডার তরফ থেকে বলে দেওয়া হল, চূড়ান্ত সিদ্ধান্ত হবে শনিবার বা সোমবারের মধ্যে যে কোনও একদিন৷
যা পরিস্থিতি তাতে রিও ওলিম্পিকে যাওয়ার রাস্তা প্রায় বন্ধই হয়ে গিয়েছে৷ কিন্তু নাডার রিপোর্ট না মিললে এখনও কিছুই চূড়ান্ত হচ্ছে না৷ নাডার আইনজীবী গৌরাঙ্গ কান্থ বলছিলেন, “মনে হয় না নরসিং এরপর আর রিও ওলিম্পিকে যাওয়ার সুযোগ পাবে৷ বিভিন্ন বিষয়ে ও যে চক্রান্তের কথা বলেছে, সেসবের কোনও প্রমাণ দেখাতে পারেনি ও৷ খাবারের পাশাপাশি, অভিযোগ ছিল, ওর খাওয়ার জলেও কিছু মেশানো হয়েছিল৷ তবে সেসবেরও কোনও উপযুক্ত প্রমাণ নেই ওদের কাছে৷ তাই নাডার প্যানেল ঠিক করেছে, ওকে উপযুক্ত শাস্তি দেওয়ার পথেই হাঁটা হবে৷” সেক্ষেত্রে চার বছর নির্বাসিত করা হতে পারে তাঁকে৷
নরসিংয়ের আইনজীবী অবশ্য অন্য কথা বলছেন৷ বিদুষপথ সিংঘানিয়া জানিয়েছেন, “ওদের কাছে যা কিছু জমা দেওয়ার ছিল, আমরা দিয়েছি৷ নাডার কর্তাদের বোঝানোর চেষ্টা চলছে৷ নরসিং সুবিচার পাবে৷ এমনটাই বিশ্বাস করছি৷”
এদিকে, নরসিং এখনও আশা ছাড়ছেন না৷ তিনি জানিয়েছেন, “নাডার কাছে যাবতীয় নথি দিয়েছি৷ আশা করছি ভাল কিছুই হবে৷ তবে সিদ্ধান্ত নেওয়ার দিন যখন পিছিয়ে গিয়েছে, আমার অপেক্ষা করা ছাড়া উপায় নেই৷”
সর্বশেষ খবর
-
পুজোর আগেই সুখবর! হাসিনা কাঁটা সরিয়ে চালু হচ্ছে ঢাকা-কলকাতা মৈত্রী, বন্ধন এক্সপ্রেস
-
মিষ্টি কারখানায় কিলবিল করছে আরশোলা, ছত্রাকে ভরা মোমো! দুর্গাপুরে খাবারের দোকানে শিকেয় স্বাস্থ্যবিধি
-
জ্ঞান মঞ্চে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, শিক্ষক দিবসে দুই বিশিষ্ট শিক্ষককে সম্মানিত করল শ্যাম সুন্দর জুয়েলার্স
-
ইরানের মানচিত্রে নিজের মুখ, ছারখার খার্গ দ্বীপও! তেহরানের বিরুদ্ধে এআই যুদ্ধ ট্রাম্পের
-
বিশ্বের মানচিত্রে বদল, অখণ্ড কাশ্মীরকেও ভারতের অন্তর্ভুক্ত দেখানো হোক