কিংশুক প্রামাণিক: হয়তো রুড গুলিট, মার্কো ভান বাস্তেনের মতো মহাতারকারা আসবেন কলকাতা ময়দানে। ফুটবল শেখাবেন বাংলার খুদেদের। এ রাজ্যের কোচ থেকে ফুটবলাররাও যাবেন কমলা ব্রিগেডের দেশে। আর্জেন রবেন, স্নাইডারদের প্র্যাকটিস, খেলা নিজের চোখে দেখে আধুনিক ফুটবলের শিক্ষা নেবেন উদীয়মানরা৷ এভাবেই বাংলার ফুটবলের সঙ্গে নেদারল্যান্ডসের ফুটবলের মেলবন্ধন হতে চলেছে৷ আসন্ন নেদারল্যান্ডস সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় এমনই একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা৷ কেএনভিবি বা রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে রাজ্য সরকারের মৌ স্বাক্ষরিত হবে ২০ জুন হেগ-এ৷ ওই দেশের ক্রীড়া সচিব নিজে উপস্থিত থাকবেন৷ তাঁর সঙ্গে হবে বাংলার মুখ্যমন্ত্রীর বৈঠকও৷ কাকতালীয়ভাবে কেএনভিবি ও কলকাতার মোহনবাগান একই বিন্দুতে৷ ওই সংস্থাটিরও জন্ম ১৮৮৯ সালে৷ মোহনবাগানের মতো তাদেরও সুদীর্ঘ ইতিহাস৷ রাষ্ট্রসংঘের আমন্ত্রণে নেদারল্যান্ডস যাচ্ছেন মমতা৷
[ব্রিটিশদের বধ করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান]
২২ ও ২৩ জুন বিশ্ব জনপরিষেবা দিবসের কর্মসূচি৷ সেখানেই বাংলার মুখ্যমন্ত্রীকে বিশেষ আমন্ত্রণ৷ খুবই গুরুত্বপূর্ণ সফর৷ কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলি সামনে রেখে কীভাবে উন্নয়নের অভিমুখ বাংলায় বদলে দিয়েছেন, তা মুখ্যমন্ত্রী তুলে ধরবেন বিশ্ব মঞ্চে৷ আগামী সোমবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নেদারল্যান্ডস সফরে রওনা হচেছ বাংলার প্রতিনিধি দল৷ দল এবার খুবই ছোট৷ সঙ্গে থাকছেন অর্থমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্পসচিব রাজীব মিশ্র, শিশুকল্যাণ দফতরের সচিব রোশনি সেন প্রমুখ৷ ওই দিন রাতেই আমস্টারডাম পৌছবেন প্রতিনিধিরা৷ পরদিনই ফুটবল মৌ স্বাক্ষরিত হবে৷ বাংলার ফুটবলের যেমন সুমহান ঐতিহ্য রয়েছে, তেমনই নেদারল্যান্ডসের ফুটবলও বিশ্ববন্দিত৷ বিশ্বকাপ আজও অধরা থেকে গেলেও বিশ্বফুটবলের সেরা আসর হোক বা ইউরো কাপ, কমলা জার্সির ঝড় দেখতে মানুষ অভ্যস্ত৷ খুব স্বাভাবিকভাবে ফুটবল পাগল বাংলায় রবেনদের সমর্থক কিছু কম নেই৷ সেই প্রেক্ষিতে দুই দেশের ফুটবল মেলবন্ধন তাৎপর্যপূর্ণ হতে পারে৷
অন্যদিকে হাতে একদিন সময় পাওয়া যাচ্ছে বলেই একটি শিল্প সন্মেলনের আয়োজন করা হচ্ছে৷ ২১ তারিখ হেগ-এ ওই সন্মেলনে যোগ দেবেন বাংলা থেকে যাওয়া বিশিষ্ট শিল্পপতিরা৷ নেদারল্যান্ডসের বনিক সভা ভিএনও যোগ দিচ্ছে সম্মেলনে৷ এছাড়া বাংলা থেকে থাকছে অ্যাসোচেম৷ নেদারল্যান্ডসে ব্যবসা করা ভারতীয় শিল্পদ্যোগীদের কমপক্ষে ২৫ জন সদস্য শিল্পসভায় আসবেন৷ বাংলার বিনিয়োগ করার জন্য আহ্বানও জানাবেন মুখ্যমন্ত্রী৷ নবান্ন সূত্র জানাচ্ছে, খানিকটা রথ দেখা কলা বেচার মতো বিষয়৷ মূল আমন্ত্রণ রাষ্ট্রসংঘের৷ কিন্তু যেহেতু এতদূর আসা সেই জন্য শিল্প লগ্নির বিষয়টিকে যুক্ত করা হয়েছে৷ সঙ্গে ফুটবল৷ ২৪ তারিখ মুখ্যমন্ত্রী-সহ প্রতিনিধিরা কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন৷ কলকাতায় ফিরতে অবশ্য ভারতীয় সময়ে ২৫ জুন সন্ধ্যা৷
সর্বশেষ খবর
-
জীবন-মৃত্যুর সীমান্তে দুই বন্ধু, ‘আমরা হেরে গেলে রোনাল্ডো কাপ জিতুক’, বলছেন মদ্রিচ
-
হারের পরের সাংবাদিক বৈঠকেই এল বাবার মৃত্যুসংবাদ, হতবাক কঙ্গোর কোচ, পাশে দাঁড়াল ফুটবল বিশ্ব
-
গাড়ি শিল্পে বড় বিনিয়োগ, মারুতির নয়া কারখানা উদ্বোধনে ভারতে জাপানের প্রধানমন্ত্রী, থাকবেন মোদিও
-
ফের ক্যামেরার সামনে গালিগালাজ, বিজেপিকে একের পর এক কুকথা মহুয়ার! ভাইরাল ভিডিও
-
আরও আইনি প্যাঁচে অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ! বিপুল সম্পত্তি কীভাবে? খোঁজ নিচ্ছে ইডি