Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

ফের একবার কলকাতা লিগের ডার্বি ঘিরে অনিশ্চয়তা!

জানেন কেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০১৭, ১৬:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০১৭, ১৬:১৬

options
link
ফের একবার কলকাতা লিগের ডার্বি ঘিরে অনিশ্চয়তা! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দিন আগেই কলকাতা লিগে ইস্ট-মোহন ডার্বির দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য ফুটবল সংস্থা। পাশাপাশি দুই প্রধানের সঙ্গে মহামেডানের ম্যাচের সূচিও জানিয়েছে আইএফএ। কিন্তু এর মধ্যেই ঘনিয়ে এল আশঙ্কার কালো মেঘ। না ইস্টবেঙ্গল বা মোহনবাগান নয়, আইএফএ-এর সূচি নিয়ে এবার বেঁকে বসেছে মহামেডান। তাঁরা জানিয়েছে, লিগ জয়ের দৌড়ে দুই প্রধানের সঙ্গে তাঁরাও রয়েছেন। আর তাই ডার্বির আগেই ইস্ট-মোহনের সঙ্গে কোনওমতেই ম্যাচ খেলবে না সাদা-কালো ব্রিগেড।

[রেলকে বেলাইন করে জয়ের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল]

সদ্য প্রকাশিত আইএফএ-এর সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর শিলিগুড়িতে মুখোমুখি হওয়ার কথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান। খেলা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৪টে ৩০ কিংবা ৫ টা থেকে। এছাড়া ১০ সেপ্টেম্বর মোহনবাগান এবং ১৬ সেপ্টেম্বর ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচ খেলার কথা ছিল মহামেডানের। দু’টি খেলাই হওয়ার কথা ছিল কল্যাণীতে।কিন্তু মহামেডানও যে লিগ জয়ের দৌড়ে রয়েছে। পাশাপাশি এই সূচিতে অপর দুই প্রধানই সুবিধা পেয়ে যাবে। এই অভিযোগেই আইএফএ-তে চিঠি দিয়েছেন মহামেডান কর্মকর্তারা। জানিয়ে দিয়েছেন, এই সূচি অনুযায়ী তাঁরা খেলতে রাজি নন। খেললে ইস্ট-মোহনেরই সুবিধে হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[উত্তপ্ত ক্যান্ডিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় বিরাটদের]

ইতিমধ্যে মহামেডানের এক শীর্ষ কর্তা নিজেদের আপত্তির কথা স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি আইএফএ-তে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ও। তিনি বলেন, ‘হ্যাঁ, মহামেডানের কাছ থেকে আমরা একটি চিঠি পেয়েছি। কিছু ব্যক্তিগত কাজের জন্য আপাতত শহরের বাইরে রয়েছি। ফিরে আসা ইস্তক ব্যাপারটি নিয়ে আলোচনায় বসবে।’

[প্রয়াত হলেন পঞ্চপাণ্ডবের অন্যতম আমেদ খান]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.