সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবির প্রথম পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই ক্যাপ্টেন ধোনির আত্মজীবনী বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছে দেশবাসী৷ বিরাট কোহলি থেকে বীরেন্দ্র শেহবাগ, সকলেই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন৷ ছবির ট্রেলার ও দুটি গান ইতিমধ্যেই ধোনি ফ্যানদের মন জয় করেছে৷ এবার দর্শকদের ধামাকেদার উপহার দিলেন পরিচালক নীরজ পাণ্ডে৷ ছবির নয়া ট্রেলার আগের সবকটি ট্রেলারকে ছাপিয়ে গেল৷

কেন? কারণ ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র নতুন ট্রেলারে একসঙ্গে দেখা গেল দুই ক্যাপ্টেন কুলকে! একজন রিল ও অন্যজন রিয়েল লাইফ তারকা৷ যাঁকে ঘিরে এত উন্মাদনা, যাঁর অজানা কাহিনি জানার জন্য ছটপট করছেন দর্শকরা, সেই মহেন্দ্র সিং ধোনিকে প্রথমবার ছবির অফিসিয়াল ট্রেলার দেখা গেল৷ বাইশ গজ কাঁপানো অধিনায়ক ইউটিউব-এও ঝড় তুললেন৷ মুক্তির দু’দিনের মধ্যেই পাঁচ লক্ষেরও বেশি দর্শক ট্রেলারটি দেখে ফেলেছেন৷
ভক্তদের মতোই নিজের ছবির খুঁটিনাটি জানতে দারুণ আগ্রহী ক্যাপ্টেন কুলও৷ আর তাই ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করা সুশান্ত সিং রাজপুতকে ছবি সংক্রান্ত একের পর এক প্রশ্ন করে চলেছেন মাহি৷ তাঁর কিছু কৌতূহল মেটালেও সবটা কিন্তু বললেন না সুশান্ত৷ “কী কী আছে ছবিতে?” ধোনির প্রশ্নের উত্তরে সুশান্ত বলছেন, “ধৈর্য ধর ক্যাপ্টেন কুল৷” অধিনায়ক আবার প্রশ্ন করে বসলেন, “গান আছে? নাচও আছে নাকি?” এতে সুশান্ত যা করলেন তা দেখে আপনিও হেসে উঠবেন৷ ক্লিক করে নিজেই দেখে নিন সেই ভিডিও৷
মজা করে তাই এই ভিডিওর ক্যাপশন দেওয়া হয়েছে #CaptainCurious৷
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী