সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি হামলার ছায়া এবার পড়ল ক্রিকেটেও৷ পাক মদতে দেশে ক্রমাগত জঙ্গিহানার ফলে ভারত-পাক সম্পর্কের অবনতি তো হয়েইছে, তা আরও গভীর প্রভাব ফেলল দুই দেশের খেলাধুলোর সম্পর্কেও৷ উরির ঘটনার পরই বিসিসাই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর জানিয়ে দিলেন, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার কোনও প্রশ্নই ওঠে না৷
উরি হামলার পর কূটনৈতিকভাবে পাকিস্তানকে একঘরে করার প্রয়াস শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে৷ মার্কিন কংগ্রেসে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার বিল পেশও করেছেন টেড পো নামে এক প্রতিনিধি৷ এই প্রেক্ষিতেই দেশজুড়ে পাকবিরোধী মনোভাবও তীব্র আকার নিয়েছে৷ মহারাষ্ট্র নবনির্মাণ সেনার পক্ষ থেকে পাক শিল্পীদের ভারত ছাড়ার ফতোয়া দেওয়া হয়েছে৷ প্রায় একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সংক্রান্ত সম্পর্কেও ইতি টানার বার্তা দিলেন বোর্ড সভাপতি৷ ”পাকিস্তান সন্ত্রাসে মদত দিচ্ছে কি না, তা প্রকাশ হওয়া বেশি জরুরি৷ এরকম একটা দেশের সঙ্গে ক্রিকেট খেলার কোনও প্রশ্নই উঠছে না”, বললেন অনুরাগ৷
গতবছরও দুই দেশের মধ্যে একটি সিরিজ হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল৷ কিন্তু শেষমেশ তা আর বাস্তবের মুখ দেখেনি৷ আইপিএল-এও পাক ক্রিকেটারদের খেলার উপর নিষেধাজ্ঞা জারি আছে৷ বোর্ড সভাপতির এই মন্তব্যের পর কোহলি-আমিরদের দ্বৈরথ নিকট ভবিষ্যতে দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ হয়ে এল বললেই চলে৷
সর্বশেষ খবর
-
নমাজ পড়তে বেরিয়ে অপহরণ? ডোমকলে নিখোঁজ একই পাড়ার ৫ কিশোর
-
তারাপীঠে পুজো, প্রশাসনিক বৈঠক, একগুচ্ছ কর্মসূচিতে বীরভূম সফরে মুখ্যমন্ত্রী
-
যিশুকে সাক্ষী রেখে সলমন-অর্পিতার রাখি পালন, সর্বধর্ম সমন্বয়ের পাঠ দিয়ে চর্চায় ‘সেক্যুলার’ ভাইজান
-
‘২০০ শতাংশ যোগ্যতা অর্জন করব’, জাতীয় দলের দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ
-
যে কোনও মুহূর্তে ফেটে যাবে হ্রদের পাড়! বিপর্যস্ত নেপালকে নতুন শঙ্কার কথা শোনাল চিন