সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেনিস কেরিয়ারের এই পর্যায়ে পৌঁছে এমন দিন দেখতে হবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি লিয়েন্ডার পেজ৷ সদ্য শেষ হওয়া ফরাসি ওপেনের মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন৷ ৪২ বছরেও দুরন্ত ফর্ম ধরে রেখেছেন কিংবদন্তি টেনিস তারকা৷ ১৮টি গ্র্যান্ড স্লামের মালিক তিনি৷ তা সত্ত্বেও রিও ওলিম্পিকে জায়গা হচ্ছে না পেজের!
শুনলে বেশ অবাক হতে হয়৷ যিনি একের পর এক মেজর খেতাব ও গ্র্যান্ড স্লাম জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন, তাঁর ভাগ্যের চাবি নাকি রয়েছে রোহন বোপন্নার হাতে!
ঠিক ছিল এটিপি ব়্যাঙ্কিংয়ের প্রথম দশে থাকতে পারলেই সরাসরি মিলবে রিওর টিকিট৷ আর ডাবলসের জন্য সেই খেলোয়াড় ইচ্ছে মতো পার্টনার নেওয়ার সুযোগ পাবেন৷ প্রথম ১০-এ থেকে রিও ওলিম্পিকের ছাড়পত্র পেয়েছেন বোপন্না এবং ওলিম্পিকের মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে তিনি সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সাকেত মিনেনিকে৷ শুক্রবার সর্বভারতীয় টেনিস সংস্থাকে (এআইটিএ) তিনি নিজের ইচ্ছের কথা জানিয়েও দিয়েছেন৷ তবে জাতীয় নির্বাচকরাই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷ তাঁরা যদি বোপন্নার সঙ্গে এক মত হন, তবে রিও যাওয়ার আশা শেষ হবে পেজের৷ দ্বিমত থাকলে অবশ্য তাঁর ভাগ্যের শিকে ছিঁড়তে পারে৷ হিসেব মতো দেখতে গেলে, এটিই পেজের শেষ ওলিম্পিক হতে চলেছে৷
২০১২ লন্ডন ওলিম্পিকেও পার্টনার বাছা নিয়ে সমস্যায় পড়েছিলেন ভারতীয় টেনিস খেলোয়াড়রা৷ অনভিজ্ঞ বিষ্ণু বর্ধনকে সঙ্গী হিসেবে পেয়েছিলেন পেজ৷ কোর্টের বাইরের একাধিক সমস্যায় সেবার হাতছাড়া হয়েছিল পদক৷ তবে এবার তেমনটা চায় না জাতীয় নির্বাচক কমিটি৷ এআইটিএ সিইও হিরণ্ময় চট্টোপাধ্যায় বলেন, “২০১২-র পুনরাবৃত্তি চাই না৷ তাই নির্বাচন কমিটির সিদ্ধান্তই হবে শেষ কথা৷ বোপন্না তাঁর মতামত নিশ্চয়ই দিতে পারেন৷” এদিকে, পেজ আগেই জানিয়েছিলেন, পার্টনার হিসেবে তাঁর প্রথম পছন্দ বোপন্নাই৷ এবার দেখার শনিবার কমিটি কী সিদ্ধান্ত নেয়!
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা