সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছক্কাটা হতে গিয়েও যেন হল না৷ নজরকাড়া নিমন্ত্রণপত্র বানিয়ে তাক লাগিয়েছিলেন৷ খোদ সংসদে গিয়ে প্রধানমন্ত্রীকে নেমন্তন্নও করে এসেছিলেন৷ কিন্তু নিমন্ত্রণপত্রেই থেকে গেল বড় ভুল৷ তাও খোদ নরেন্দ্র মোদির নামের বানানেই৷
হ্যাঁ, যুবরাজ সিংয়ের বিয়ের কথাই হচ্ছে৷ তাঁর বিয়ের কার্ডে নমোর নামের বানান ভুল নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া৷
বলি অভিনেত্রীর হেজেল কিচের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারকা ক্রিকেটার৷ হাই প্রোফাইল বিয়ে৷ তাই তা নিয়ে চর্চাও কম নয়৷ প্রথম যেদিন তাঁর বিয়ের কার্ড সামনে এসেছিল তখন থেকেই আলোচনা শুরু৷ সঙ্গীত থেকে রিসেপশন বেশ অভিনব কার্ড বানিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যেন ছক্কা হাঁকিয়েছিলেন যুবি৷ কিন্তু নিমন্ত্রণ করতে গিয়েই বাধল গণ্ডগোল৷ এই সেদিনই একতাড়া নিমন্ত্রণপত্র হাতে সংসদে দেখা গিয়েছিল তাঁকে৷ সেখানেই দেখা গেল, প্রধানমন্ত্রীর নামের বানান লেখা Narender৷ আসলে প্রধানমন্ত্রীর নাম পাঞ্জাবি উচ্চারণে যেরকম হয়, তাতে বানানটা এরকমই দাঁড়ায়৷ যদিও আসল বানান তা নয়৷ এখানেই বেধেছে বিপত্তি৷
আপাতত এই ভুল নিয়েই বেজায় রঙ্গ রসিকতায় মেতেছে সোশ্যাল মিডিয়া৷ ৩০ নভেম্বর জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন যুবরাজ৷
সর্বশেষ খবর
-
১০ হাজারের বেশি রোজগারে মিলবে না অন্নপূর্ণা! আরও একাধিক শর্ত বাঁধলেন মুখ্যমন্ত্রী
-
প্রকাশ্যে মহিলা ভক্তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে বিতর্কে নিকিতা! মুখ খুলেই ফের বিস্ফোরণ ঘটালেন নায়িকা
-
মমতার দেওয়া ‘বাংলা’ নয়, ওয়েস্ট বেঙ্গলও নয়, রাজ্যের নাম কী হওয়া উচিত? সংসদে বললেন শমীক
-
ডায়মন্ড লিগে হবে না নীরজ-নাদিম দ্বৈরথ, সরকারের গাফিলতিতেই নাম প্রত্যাহার পাক তারকার?
-
দু’দিনে উলুবেড়িয়া পুরসভার ১৯ কাউন্সিলরের পদত্যাগ, ভেঙে চুরমার আরও এক পুরবোর্ড!