সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ এনেছেন প্রাক্তন প্রেমিকারা। এবার ভরা টেনিস কোর্টে দাঁড়িয়ে সেই নিয়ে কটাক্ষ শুনতে হল আলেকজান্ডার জেরেভকে। রবিবার অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে হারেন জার্মান টেনিস তারকা। ট্রফি নিতে যাওয়ার ঠিক আগেই তাঁর উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেন রড লেভার এরিনার এক মহিলা দর্শক।
জেরেভের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন তাঁর প্রাক্তন প্রেমিকারা? অলিয়া শারাপোভা নামে এক টেনিস খেলোয়াড়ের সঙ্গে জেরেভের সম্পর্ক ছিল। তিনি ২০২০ সালে অভিযোগ আনেন, তাঁর মুখ ঘুসি মেরেছেন জেরেভ। বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করার চেষ্টাও করেছেন জার্মান তারকা। যদিও অলিয়া পুলিশের দ্বারস্থ হননি। কিন্তু তাঁর কথার ভিত্তিতে তদন্ত করে এটিপি। কিন্তু প্রমাণের অভাবে জেরেভকে শাস্তি দেওয়া যায়নি।
তারপরে ব্রেন্ডা পাতেয়া নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান জেরেভ। একটি কন্যাসন্তানও হয় তাঁদের। কিন্তু জেরেভের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনেন ব্রেন্ডাও। জার্মান টেনিস তারকার বিরুদ্ধে দায়ের হয় ফৌজদারি মামলা। ২০২৩ সালে জেরেভকে বিরাট অঙ্কের জরিমানা করে আদালত। যদিও এই রায়কে নস্যাৎ করে দেন তিনি। পরে আদালতের বাইরে অর্থের বিনিময়ে গোটা ব্যাপারটির নিষ্পত্তি হয়। যদিও জেরেভকে নির্দোষ তকমা দেয়নি আদালত।
নারী নির্যাতনের পুরনো সেই অভিযোগই আবার ফিরে এল জেরেভের জীবনে। রবিবার তিনি অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে স্ট্রেট সেটে হেরে যান ইয়ানিক সিনারের কাছে। রানার্স আপ হিসাবে বক্তৃতা দিতে যাবেন, ঠিক সেই সময়ে গ্যালারি থেকে এক মহিলা চিৎকার করে বলেন, “অলিয়া আর ব্রেন্ডাকেই বিশ্বাস করে অস্ট্রেলিয়া”। জেরেভ প্রথমে বুঝে উঠতে পারেননি কী হচ্ছে। পরে অবশ্য নিজেকে সামলে নিয়ে বক্তব্য শেষ করেন। ওই মহিলার ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ জেরেভের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন।
Shoutout to this woman pic.twitter.com/mQZeDrnnQn https://t.co/GeoKJQ0Raf
— Owen (@kostekcanu) January 26, 2025
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?