Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Arshad Nadeem

পহেলগাঁও হামলায় নিষিদ্ধ নাদিমের ইনস্টাগ্রাম, ‘ভার‍তবিরোধী’ আফ্রিদিকে ছাড় কেন? প্রশ্ন নেটদুনিয়ার

ভারতে হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সজল আলিদের মতো একাধিক পাক তারকার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৫, ১৬:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৫, ১৬:০২

options
link
পহেলগাঁও হামলায় নিষিদ্ধ নাদিমের ইনস্টাগ্রাম, ‘ভার‍তবিরোধী’ আফ্রিদিকে ছাড় কেন? প্রশ্ন নেটদুনিয়ার zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর পাকিস্তানি তারকারদের ইনস্টাগ্রামে কোপ পড়ল। ওয়াঘার ওপারের একঝাঁক অভিনেতা-অভিনেত্রীর ইনস্টাগ্রাম নিষিদ্ধ করা হয়েছে। জানা গিয়েছে, নিষিদ্ধ করা হয়েছে প্যারিস অলিম্পিকে সোনাজয়ী আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও। কিন্তু গত কয়েকদিন ধরে লাগাতার ভারতবিদ্বেষী মন্তব্য করা শাহিদ আফ্রিদির ইনস্টাগ্রাম এখনও চলছে।

পহেলগাঁও জঙ্গি হামলার ২৬ জনের মৃত্যুর ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে বদলার হুঁশিয়ারি দিয়েছে ভারত। এই আবহেই ভারতের বিরুদ্ধে লাগাতার মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছিল পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলো। ভারতীয় সেনা ও নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে প্রচার চালানোর পাশাপাশি সাম্প্রদায়িক উস্কানিমূলক কনটেন্ট ছড়ানো হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয় ভারতে। সেই তালিকায় ছিল প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের চ্যানেলও।

Advertisement

এখানেই শেষ নয়। উত্তপ্ত আবহে এবার জানা গেল, ভারতে হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সজল আলিদের মতো একাধিক পাক তারকার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। ভারতীয় কোনও নেটিজেন সেসব পাক তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে গেলেই মেসেজ ভেসে উঠছে- “এই অ্যাকাউন্টটির ভারতে কোনও অস্তিত্ব নেই। কারণ আমরা আইনি অনুরোধ মেনে এই কন্টেন্ট সীমাবদ্ধ করেছি।” এদেশে নিষিদ্ধ হওয়া তারকা অ্যাকাউন্টের তালিকায় রয়েছেন আয়েজা খান, সনম সইদ, মায়া আলি, ইকরা আজিজ হুসেন-সহ আরও অনেকে।

বিনোদুনিয়ার পাশাপাশি কোপ পড়েছে খেলার দুনিয়াতেও। বুধবার থেকে ইনস্টাগ্রামে মিলছে না আরশাদ নাদিমের অ্যাকাউন্ট। উল্লেখ্য, নিজের নামাঙ্কিত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ‘বন্ধু’ নাদিমকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন নীরজ চোপড়া। কিন্তু পহেলগাঁও হামলার পরে ভারতে আসছেন না নাদিম। এহেন পরিস্থিতিতে ভারতে নিষিদ্ধ হয়ে গেল তারকা জ্যাভলিন থ্রোয়ারের ইনস্টাগ্রাম। প্রশ্ন উঠছে, ক্রমাগত ভারতবিদ্বেষী মন্তব্য করে চলা আফ্রিদিকে ইনস্টাগ্রাম নিষিদ্ধ না করে কেন কোপ পড়ল নাদিমের উপর?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.