সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে চাইলে যোগ দিতে পারে পাকিস্তান। ভারতের তরফে এ নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই। হকি ইন্ডিয়ার তরফে এল এই ঘোষণা।
[ কোটলায় দূষণ কাণ্ডের জের, বিসিসিআই-কে চিঠি আইএমএ-র ]
হকি ইন্ডিয়ার সিইও এলিনা নরম্যান জানিয়েছেন, পুরো বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছিল যুবকল্যাণ বিষয়ক মন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রককে। ১৬টি দল এই বিশ্বকাপে খেলবে। তার মধ্যে পাকিস্তানের অংশগ্রহণের কথাও জানানো হয়েছিল। দুটি মন্ত্রকের তরফে এ ব্যাপারে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্য মন্ত্রকও তা শিগগিরই জানাবে বলে আশা হকি ইন্ডিয়ার। সংস্থার আশা, ভারতের তরফে যা সবুজ সংকেত মেলার তা মিলেছে। এবার পাকিস্তানের পালা। অংশগ্রহণে সম্মতি জানানোর নির্দিষ্ট সময়সীমা আছে। যদি পাকিস্তান সঠিক সময়ে পদক্ষেপ করে, তাহলে হকি বিশ্বকাপে ভারতে খেলতে পাকিস্তানের সামনে কোনও বাধা নেই।
[ মিলানেই বসছে বিরুষ্কার বিয়ের আসর! দুই পরিবারের ইটালি যাত্রায় নয়া জল্পনা ]
যদিও ক্রিকেটের ক্ষেত্রে পাকিস্তানের অংশগ্রহণে এখনও অচলাবস্থা চলছে। ভারতের পক্ষ থেকে সে ব্যাপারে কোনও সবুজ সংকেত মেলেনি। একের পর এক সন্ত্রাসের পর খেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সন্ত্রাস ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না বলেই জানানো হয়েছিল। সম্প্রতি প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়েছিলেন, ভারত-পাক ম্যাচ শুধু খেলা নয়। তার বাইরেও অনেক কিছু। তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই নিতে পারে। যদিও হকির ক্ষেত্রে সেরকম কোনও সমীবদ্ধতা নেই বলেই জানাল হকি ইন্ডিয়া।
[ বেলজিয়াম ম্যাচ গড়াল সাডেন ডেথে, রুদ্ধশ্বাস জয় ভারতের ]
২০১৮-তে অনুষ্ঠিত হবে হকি বিশ্বকাপ। ২০১৯-এর শেষের দিকে হকি ইন্ডিয়া লিগ অনুষ্ঠিত হওয়ার কথা। ৬-৮টি দল সেখানে অংশ নেবে। তবে সংখ্যা এখনও নিশ্চিত নয়। এদিকে হকিতে পাকিস্তানকে খেলতে অনুমতি দিয়ে সম্প্রীতির দিকে এক কদম এগিয়েছে ভারত। কিন্তু পাকিস্তানে অনুষ্ঠিত দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপে ভারতের অংশগ্রহণ এখনও অনিশ্চিত। এ ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থা সরকারের কাছে অনুমতি চেয়ে আবেদন জানিয়ে রেখেছে। যদিও এখনও তা মেলেনি। পাকিস্তানকে সে অনিশ্চয়তার কথা জানিয়েও রাখা হয়েছে। তবে হকিতে যেভাবে পাকিস্তানকে ছাড়পত্র দেওয়া হল, তাতে খেলার হাত ধরে সম্প্রীতির পথ খুলবে বলেই মনে করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
আসল তৃণমূল কারা? ২১ জুলাইয়ের আগেই ভাগ্য নির্ধারণের ডেডলাইন চূড়ান্ত করলেন স্পিকার
-
ট্রাম্পের রক্তচক্ষু ফেল, মার্কিন মুলুকে জয়ী ফুটবল! গ্রুপ পর্বেই বিশ্বকাপে সর্বকালীন রেকর্ড দর্শক
-
‘প্লিজ ইস্তফা দিন’, জন্মদিনে শিক্ষামন্ত্রীকে ‘উপহার’ ককরোচ পার্টির, ১৪ মৃত পড়ুয়ার তালিকা পাঠাল কংগ্রেস
-
গুগলের ৪ কোটির চাকরি ছেড়ে খোলেন রেস্তরাঁ, প্রাক্তন টেককর্মীর বর্তমান আয় জানলে চমকে যাবেন!
-
রুশ মাটিতে রবীন্দ্র-জয়যাত্রা, কবিগুরুর হাতে আঁকা ছবির প্রদর্শনী শুরু মস্কোয়