অলিম্পিকে জোড়া পদকজয়ী শুটার মনু ভাকেরের কোচ যশপাল রানা প্রয়াত। মাত্র ৪৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। শুক্রবার দিল্লির এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন যশপাল।
কিছুদিন আগে জার্মানির মিউনিখে বিশ্ব চ্যাম্পিয়নশিপ চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যাথা অনুভব করেন। সেসময় জার্মানিতেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। দেশে ফেরার পথে বিমানে ফের বুকে ব্যাথা অনুভব করেন তিনি। দেশে ফেরার পরই দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয় যশপালকে। সেখানে চিকিৎসকরা জানান, যশপালের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। তাঁর বুকে স্টেন্ট বসানো হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। শুক্রবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন যশপাল।
আরও পড়ুন:
মনু ভাকেরের সঙ্গে যশপালের সম্পর্ক পুরনো। অলিম্পিক চলাকালীন মনুর মেন্টর ও কোচ ছিলেন তিনি। সেখানে জোড়া পদক জেতেন তারকা শ্যুটার। কিন্তু অলিম্পিকের পরেই কোচের সঙ্গে বিবাদে জড়ান যশপাল। মাঝখানে বছর দু’য়েক যশপালের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না মনুর। পরে আবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে যশপালের অধীনে কাজ করেন মনু। তবে মনু ছাড়াও একাধিক সফল ছাত্রছাত্রী রয়েছেন যশপালের।
তাছাড়া যশপাল নিজেক খ্যাতনামা শুটার। একাধিক কমনওয়েলথ গেমসে দেশের হয়ে পদক এনেছেন তিনি। ১৯৯৪ থেকে ২০০৬ পর্যন্ত টানা চারটি কমনওয়েলথ গেমসে দেশের প্রতিনিধিত্ব করেন। ২০০৬ দোহা এশিয়ান গেমসে রীতিমতো চমকে দেন তিনি। ওই একটি প্রতিযোগিতাতেই তিনটি সোনা জেতেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক রয়েছে যশপালের নামে। সেই সফল কোচ ও অ্যাথলিট মাত্র ৪৯ বছরে প্রয়াত হলেন। স্বাভাবিকভাবেই শোকের ছায়া দেশের ক্রীড়ামহলে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোম্যান্সের টানে ‘টিন্ডারে’ হানিট্র্যাপের খপ্পরে মহিলা বিচারক, ৫২ লাখ খুইয়ে পরিচারিকাকে দিয়ে FIR
-
বিতর্ক পেরিয়ে প্রকাশ্যে ‘কালা হিরণ’-এর টিজার, সলমন-লরেন্স বিষ্ণোই ‘রিল’ চরিত্রের কী নামকরণ?
-
মীনাক্ষীর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, রাজ্যসভার কং প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
-
তৃণমূল-সহ একাধিক দল ‘গ্রাস করে’ অখণ্ড কংগ্রেস! ২০২৯ ভোটের আগে নতুন ছক রাহুল গান্ধীদের?
-
বালের্ডির বদলি ঘোষণা আর্জেন্টিনার, বিশ্বকাপে হঠাৎ সুযোগ পেয়ে আবেগঘন সেনেসি