সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর সেপ্টেম্বরে নিজের জন্মদিনেই বাগদান পর্ব সেরেছিলেন। আর বৃহস্পতিবার করোনা আবহেই সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় শাটলার জোয়ালা গুট্টা (Jwala Gutta)। পাত্র অভিনেতা বিষ্ণু বিশাল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে জোয়ালার বিয়ের ছবি। ভক্তরাও নবদম্পতিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
জানা গিয়েছে, হায়দরাবাদে ছোটোখাট অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিয়ে সারেন জোয়ালা এবং বিশাল। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরাই। একেবারে রীতি মেনেই বিয়ে করলেন তাঁরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে জোয়ালা এবং বিশালের বিয়ের ছবি। এর আগে গত বছর ৭ সেপ্টেম্বর জোয়ালার জন্মদিনেই তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিশাল। তাতে না করেননি ৩৭ বছর বয়সি শাটলারও। বাড়িয়ে দেন বাঁ-হাতের অনামিকা। আংটি পরিয়ে প্রেমিকার হাতে ভালবাসা এঁকে দেন বিশাল। এমন আনন্দের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেও দেরি করেননি ভারতের ব্যাডমিন্টন তারকা। একাধিক ছবি পোস্ট করে লেখেন, “নতুন জীবনের সূচনা। ইতিবাচকভাবে বাঁচা যাক। আপনাদের সকলের ভালবাসা আর আশীর্বাদ কাম্য। মধ্যরাতে একটি অত্যন্ত সুন্দর আংটি জোগাড় করে দেওয়ার জন্য ধন্যবাদ বসন্ত জৈনকে।” আর এবার সাত পাকে বাঁধা পড়লেন দু’জনে।
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
[আরও পড়ুন: কেমন আছেন ধোনির কোভিড আক্রান্ত মা-বাবা? জানালেন চেন্নাই কোচ ফ্লেমিং]
এর আগে ২০১১ সালে চেতন আনন্দের সঙ্গে বিচ্ছেদ হয় জোয়ালার। তারপর বছর কয়েক ধরেই বিশালের সঙ্গে চলে প্রেম পর্ব। এদিকে ২০১৮ সালে প্রথম স্ত্রী রজনী নটরাজনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জোয়ালার সঙ্গে সম্পর্ক আরও গভীর হয় বিশালের। তাঁর একটি ছেলেও রয়েছে। যদিও ভালবাসার কথা কখনও গোপনও করেননি ভারতীয় শাটলার। বহুবার সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডের সঙ্গে ছবি-ভিডিও পোস্ট করেছেন। সেই প্রেমই এবার পারিবারিক সম্পর্কে বদলে গেল।
[আরও পড়ুন: গোদের উপর বিষফোঁড়া, চেন্নাইয়ের বিরুদ্ধে হারের পর এবার জরিমানাও দিতে হবে নাইট অধিনায়ককে]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!