সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোকিও অলিম্পিকের (Tokyo Olympic) পর প্রথমবার দেশের মাটিতে কোনও প্রতিযোগিতায় লড়বেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। আগামী সপ্তাহে ভুবনেশ্বরে হতে চলা ফেডারেশন কাপে অংশ নিতে চলেছেন এই তারকা জ্যাভলিন থ্রোয়ার। নীরজের মতোই প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করা জ্যাভলিন থ্রোয়ার কিশোর জেনাও লড়বেন সেখানে।
২০২১ সালের মার্চে এই ফেডারেশন কাপে খেলেছিলেন নীরজ (Neeraj Chopra)। সেটাই ভারতের মাটিতে তাঁর শেষ প্রতিযোগিতা। সেবছরই টোকিও গেমসে সোনা জয়ের পর অন্য পর্যায়ে পৌঁছে যায় নীরজের কেরিয়ার। তারপর থেকে ট্রেনিং ও প্রতিযোগিতার জন্য অধিকাংশ সময়ই দেশের বাইরে কাটান তিনি।
[আরও পড়ুন: সঙ্গী বিতর্ক, বায়ার্নকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ]
১০মে দোহায় ডায়মন্ড লিগ দিয়ে মরশুম শুরু করবেন এই নীরজ। তারপর ১২মে থেকে ভুবনেশ্বরে শুরু হতে চলা ফেডারেশন কাপে দেখা যাবে তাঁকে। ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের টুইট, ‘নথিভুক্তের তালিকা অনুযায়ী, ১২ মে থেকে ভুবনেশ্বরে জাতীয় প্রতিযোগিতায় খেলবেন নীরজ চোপড়া ও কিশোর জেনা।’ নীরজের মতো কিশোরও দোহায় মরশুম শুরু করবেন।
[আরও পড়ুন: সংঘাত আবহেই ভারতে মালদ্বীপের বিদেশমন্ত্রী, দুদেশের সম্পর্ক নিয়ে বৈঠক জয়শংকরের সঙ্গে]
শেষবার নীরজ এবং কিশোর জেনাকে (Kishor Jena) একসঙ্গে খেলতে দেখা গিয়েছিল এশিয়ান গেমসে (Asian Games)। সেবার সোনা জিতেছিলেন নীরজ। আর কিশোর জেনা পান রূপো। ভারতীয় অ্যাথলেটিক্সের দুই চ্যাম্পিয়নকে এবার খেলতে দেখা যাবে দেশের মাটিতে।
সর্বশেষ খবর
-
লালকেল্লায় মোদির মুখে ‘ফ্র্যাজাইল ফাইভ’, ভারতের কলঙ্কময় অধ্যায় মনে করিয়ে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর
-
লালকেল্লা থেকে নারী সংরক্ষণ নিয়ে মোদির বার্তা! ‘আন্তরিকতা থাকলে..’, খোঁচা কংগ্রেসের
-
শ্রীলঙ্কা সিরিজ শেষে আগরকরের সঙ্গে আলোচনায় বোর্ড, টানা বিতর্কে চাকরি যাচ্ছে নির্বাচক প্রধানের?
-
‘কাজে ফাঁকি দিলে সোজা সুন্দরবন’,পুরুলিয়ায় আমলাদের কড়া বার্তা দিলীপের!
-
ব্রিটিশের গুলির সামনেও অকুতোভয়, মাতঙ্গিনী হাজরার বাড়িকে হেরিটেজ স্বীকৃতির আবেদন