Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
PV Sindhu

লাগবে না মোটা অঙ্কের জরিমানা, স্বস্তিতে সিন্ধু, যুদ্ধের কারণে অন্য টুর্নামেন্ট খেলা নিয়েও অনিশ্চয়তা

যুদ্ধের কারণেই অল ইংল্যান্ড ওপেনে এবার খেলা হল না তাঁর। আর দেশে ফিরেই বড়সড় জরিমানা থেকে নিষ্কৃতি পেলেন তিনি। তবে যুদ্ধের কারণে অন্য টুর্নামেন্ট খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ২১:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ২১:৩৫

options
link
লাগবে না মোটা অঙ্কের জরিমানা, স্বস্তিতে সিন্ধু, যুদ্ধের কারণে অন্য টুর্নামেন্ট খেলা নিয়েও অনিশ্চয়তা zoom
পিভি সিন্ধু। ফাইল ছবি।
Advertisement

শনিবার থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় দুবাই বিমানবন্দরে আটকে পড়েন ভারতীয় শাটলার। তিনদিন দুবাইয়ে আটকে থাকার পর দেশে ফিরেছেন পিভি সিন্ধু। যুদ্ধের কারণেই অল ইংল্যান্ড ওপেনে এবার খেলা হল না তাঁর। আর দেশে ফিরেই বড়সড় জরিমানা থেকে নিষ্কৃতি পেলেন তিনি। তবে যুদ্ধের কারণে অন্য টুর্নামেন্ট খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

প্রতিযোগিতায় নাম লিখিয়েও শেষ পর্যন্ত অল ইংল্যান্ডে নামতে পারেননি সিন্ধু। সেই কারণে ৫ লক্ষ টাকা জরিমানা হওয়ার আশঙ্কা ছিল। তবে সিন্ধু স্বইচ্ছায় ওই টুর্নামেন্ট খেলছেন না, তেমনটা নয়। যুদ্ধের কারণে তিন দিন দুবাইয়ে আটকে ছিলেন। এই পরিস্থিতিতে তাঁকে জরিমানা করা হলে অন্যায় হত। তাই বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন ৩০ বছরের ভারতীয় শাটলারের জরিমানা মকুব করেছে।

Advertisement

সিন্ধু নিজেই জানিয়েছেন এ কথা। তবে পুরোপুরি সমস্যা মুক্ত হতে পারেননি তিনি। ১০ থেকে ১৫ মার্চ অনুষ্ঠিত হবে ইয়োনেক্স সুইস ওপেন সুপার ৩০০ প্রতিযোগিতা। কিন্তু সেই প্রতিযোগিতায় অংশ নিতে গেলেও দুবাই হয়েই যেতে হবে তাঁকে। মধ্যপ্রাচ্যে এখন যা পরিস্থিতি, তাতে আসন্ন প্রতিযোগিতায় তাঁর খেলা অনিশ্চিত। সিন্ধু বলছেন, “সুইস ওপেনে মনেপ্রাণে খেলতে চাই। তবে বিমান পরিষেবা ব্যাহত। কিছু বিমান চলাচল করলেও তাতে টিকিট নেই। দুবাই হয়ে সুইৎজারল্যান্ডে যাওয়া ঝুঁকিপূর্ণ। আগামী কয়েক দিনের পরিস্থিতির উপর সমস্ত কিছু নির্ভর করবে।”

শনিবার দুবাই পৌঁছনোর পরেই ঘোরতর সমস্যায় পড়েন অলিম্পিকে দু’বার অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা। যুদ্ধ পরিস্থিতির জেরে ইংল্যান্ডগামী বিমান বাতিল করে দেওয়া হয়। এমনকী আমেরিকা-ইজরায়েলের আক্রমণ আছড়ে পড়ে দুবাই বিমানবন্দরেও। সেখানেই নিজের টিমের সঙ্গে আটকে পড়েন সিন্ধু। পরিস্থিতি স্বাভাবিক হয়ে কবে বিমান চলাচল স্বাভাবিক হবে, কবে দুবাই ছেড়ে বেরতে পারবেন তিনি – কোনওটাই নিশ্চিত ছিল না। বেঙ্গলুরুতে পা রেখে স্বস্তির শ্বাস ফেলেছেন ব্যাডমিন্টন তারকা। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘গত কয়েকদিন প্রচণ্ড অনিশ্চয়তা আর উদ্বেগের মধ্যে কেটেছে। তবে আমি নিরাপদে বাড়িতে ফিরে এসেছি। দুবাইয়ের সমস্ত আধিকারিক, বিমানবন্দরের কর্মী-সহ প্রত্যেককে ধন্যবাদ জানাই। কঠিন সময়ে তাঁরা আমাদের খেয়াল রেখেছেন, যত্ন নিয়েছেন। তাঁদের পরিষেবা ভাষায় প্রকাশ করা যায় না।’ এখন দেখার, সুইস ওপেনে তিনি নামতে পারেন কি না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.