Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
PV Sindhu

যুদ্ধের জেরে এখনও দুবাইয়ে আটকে সিন্ধু, ঐতিহ্যশালী টুর্নামেন্টে ভারতের প্রতিনিধি কে?

ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট খেলতে দুবাই হয়ে বার্মিংহ্যামে যাওয়ার কথা সিন্ধুর। কিন্তু শনিবার দুবাই পৌঁছনোর পরেই ঘোরতর সমস্যায় পড়েন অলিম্পিকে দু’বার অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৯:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৯:৩৩

options
link
যুদ্ধের জেরে এখনও দুবাইয়ে আটকে সিন্ধু, ঐতিহ্যশালী টুর্নামেন্টে ভারতের প্রতিনিধি কে? zoom
দুবাইতে আটকে রয়েছেন ভারতীয় ব্যাডমিন্টনের রানি পিভি সিন্ধু। ফাইল ছবি।
Advertisement

প্রায় তিনদিন ধরে দুবাইতে আটকে রয়েছেন ভারতীয় ব্যাডমিন্টনের রানি পিভি সিন্ধু (PV Sindhu)। ইরান-আমেরিকা যুদ্ধের জেরে দুবাই থেকে বেরতে পারছেন না তিনি। ফলে ঐতিহ্যবাহী অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে হয়তো নামা হবে না তাঁর। এই টুর্নামেন্টে কোনওদিনই সাফল্য পাননি সিন্ধু। এবারও হয়তো যুদ্ধের কারণে অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে তাঁর।

অল ইংল্যান্ড শুরু হতে চলেছে মঙ্গলবার, ৩ মার্চ থেকে। ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট খেলতে দুবাই হয়ে বার্মিংহ্যামে যাওয়ার কথা সিন্ধুর। কিন্তু শনিবার দুবাই পৌঁছনোর পরেই ঘোরতর সমস্যায় পড়েন অলিম্পিকে দু’বার অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা। যুদ্ধ পরিস্থিতির জেরে ইংল্যান্ডগামী বিমান বাতিল করে দেওয়া হয়। এমনকী আমেরিকা-ইজরায়েলের আক্রমণ আছড়ে পড়ে দুবাই বিমানবন্দরেও। নিজের সাপোর্ট স্টাফের সঙ্গে সেখানে আটকে পড়েছেন সিন্ধুও। পরিস্থিতি স্বাভাবিক হয়ে কবে বিমান চলাচল স্বাভাবিক হবে, কবে দুবাই ছেড়ে বেরতে পারবেন তিনি-কোনওটাই নিশ্চিত নয়।

Advertisement

ফলে প্রশ্ন উঠছে, ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে কি এবার আদৌ নামতে পারবেন সিন্ধু? কারণ টুর্নামেন্টের প্রথম দিন অর্থাৎ মঙ্গলবারই অলিম্পিকে জোড়া পদকজয়ীর প্রথম ম্যাচ রয়েছে। থাইল্যান্ডের সুপানিদা কাতেথংয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার কথা ছিল সিন্ধুর। কিন্তু সেখানে পৌঁছনোটা তাঁর পক্ষে কার্যত অসম্ভব। সূত্রের খবর, ইরানের যুদ্ধ পরিস্থিতির দিকে নজর রাখছে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থাও। কারণ সিন্ধুর মতো একাধিক ব্যাডমিন্টন তারকাই আটকে পড়েছেন বিশ্বের নানা প্রান্তে।

অনেকেই অবশ্য ঘুরপথে পৌঁছে গিয়েছেন ইংল্যান্ডে। সিঙ্গাপুর বা আফ্রিকা হয়ে তাঁরা গিয়েছেন টুর্নামেন্টে অংশ নিতে। তবে যুদ্ধের জেরে অনেকেই হয়তো সঠিক সময়ে ইংল্যান্ড পৌঁছতে পারবেন না। সেকথা মাথায় রেখে সূচি অদলবদলের কথাও ভাবছেন টুর্নামেন্টের আয়োজকরা। তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে বার্মিংহ্যামে ভারতের প্রতিনিধিত্ব করবেন লক্ষ্য সেন। অতীতে এই টুর্নামেন্টের ফাইনালে উঠেও হেরেছেন তিনি। এছাড়াও একঝাঁক তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড় ঐতিহ্যবাহী টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করবেন। আয়ুষ শেট্টি, মালবিকা বানসোর, উন্নতি হুডারা নামবেন। এছাড়াও সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি-চিরাগ শেট্টি, তৃষা জোলি-গায়ত্রী গোপীচাঁদ, ধ্রুব কপিলআ-তানিশা ক্রাস্টো, রোহন কাপুর-রুথবিকা শিবানী গাড্ডের জুটি খেলবেন এই টুর্নামেন্টে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.