সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে (Sana Javed) বিয়ে করেলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিক (Shoaib Malik)। জীবনের আরেকটি নতুন ইনিংস শুরু করলেন প্রাক্তন পাক অধিনায়ক। সোশাল মিডিয়ায় নিজেই বিয়ের খবর দিয়েছেন শোয়েব। এটা শোয়েবের তৃতীয় বিয়ে। প্রাক্তন পাক ক্রিকেটারের নতুন জীবনসঙ্গী সানা জাভেদের গত বছর বিয়ে ভাঙে। তিনি বিয়ে করেছিলেন সঙ্গীতশিল্পী উমেইর জসওয়ালকে। সানিয়া-শোয়েবের বিয়ে ভাঙার পর থেকেই দুই দেশের দুই ক্রীড়াব্যক্তিত্বকে নিয়ে জোর চর্চা।
এই আবহেই শাহরুখ খানের পুরনো একটি ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। তখন সদ্য বিয়ে করেছেন সানিয়া ও শোয়েব। একটি অনুষ্ঠানে শাহরুখ একটাই প্রশ্ন আলাদা আলাদা করে করেছিলেন ভারতের টেনিস তারকা সানিয়া (Sania Mirza) ও পাক অধিনায়ক শোয়েব মালিককে। শোয়েবকে কেন বিয়ে করেছিলে? সানিয়াকে এই প্রশ্ন করেন কিং খান। তার উত্তরে ভারতের তারকা টেনিস খেলোয়াড় সানিয়া বলেছিলেন, ”ওর মধ্যে অনেক গুণ দেখেছিলাম। শোয়েব খুবই লাজুক স্বভাবের। তবে ও খুব বেশি কথা বলে না।” শোয়েবকে কথা বলানোর জন্য শাহরুখের সাহায্য চান সানিয়া। বলেন, ”আপনি ওকে একটু কথা বলা শিখিয়ে দেবেন।”
View this post on InstagramAdvertisement
একই প্রশ্নের উত্তরে শোয়েব মালিক বলেছিলেন, ”ভালো করে কিছু বুঝে ওঠার আগেই তো বিয়ে হয়ে গেল।” এখন এসব অতীত হয়ে গিয়েছে। রূপকথার মতো ছিল শোয়েব-সানিয়ার বিয়ে। অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে শোয়েব ও সানিয়ার মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের বরফ তখনও গলেনি। এরকমই এক পরিস্থিতিতে দুই দেশের দুই ক্রীড়াব্যক্তিত্বের প্রেম জমে উঠেছিল। ২০১০ সালে শোয়েব ও সানিয়ার প্রেম পরিণতি পায়। বিয়ে করেন তাঁরা। সেই বিয়ে ভেঙে গেল চোদ্দো বছর পরে।
সর্বশেষ খবর
-
শুরু ধর্মঘট, পরপর ৩ দিন বন্ধ ব্যাঙ্ক! পুজোর মুখে ভোগান্তি, জেলায় জেলায় বিক্ষোভ, দীর্ঘ লাইন এটিএমে
-
‘আগে কাটমানি দিতে হত’, বস্ত্র বিপণন সংস্থার আউটলেট উদ্বোধনে শিল্পবান্ধব বাংলা তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘সুপার সুখোই’ থেকে অত্যাধুনিক পন্টসার মিসাইল! আজই মোদি-পুতিন বৈঠকে চূড়ান্ত হবে অস্ত্রচুক্তি?
-
শেষে ট্রান্সফর্মার উদ্বোধন রাহুল গান্ধীর! প্রচারের বহর দেখে নেটিজেনদের খোঁচা, ‘যেন দেশোদ্ধার করলেন’
-
‘১০ হাজার রান করেও বাদ পড়েছিলাম’, শামিকে উৎসাহ দিতে নিজের উদাহরণ টানলেন সৌরভ