সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুলতান আজলান শাহ হকিতে প্রথম জয় পেল ভারত। আগের তিনটে ম্যাচের দু’টোতে হার, একটায় ড্রয়ের পর আগেরদিনই তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল। বুধবার আয়োজক মালয়েশিয়ার বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রথম জয় এল। ভারত জয়ী ৫-১ গোলে জয়ী। ভারতের গোলগুলি করলেন শিলানন্দ লাকরা, গুরজন্ত সিং (২), সুমিত কুমার এবং রমনদীপ সিং। ভারতের শেষ ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আগের দুটি ম্যাচে হার এবং একটিতে ড্রয়ের জন্য টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গিয়েছিল রমনদীপরা। এদিন আয়োজক দেশ মালয়েশিয়ার সঙ্গে ছিল স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। তাতে জিতে কিছুটা হলেও সম্মান নিয়ে দেশে ফিরতে পারবেন ভারতীয় হকি খেলোয়াড়রা।
[অস্ট্রেলিয়ার কাছে হার, আজলান শাহ কাপে আরও ব্যাকফুটে ভারত]
অন্যদিকে, সুলতান আজলান শাহ কাপের ভারতের হতশ্রী পারফরম্যান্সের থেকেও খবরে প্রাক্তন কোচ রোল্যান্ট ওল্টমান্স। ভারতীয় হকি কোচের পদ থেকে হঠাৎই সরিয়ে দেওয়া হয়েছিল রোল্যান্ট ওটমান্সকে। সেই ওটমান্সকে এবার সসম্মানে জাতীয় কোচের পদে বসাল পাকিস্তান। বুধবার ওটমান্স নিজেই টুইটারে এই খবর জানিয়েছেন। তবে পাকিস্তান হকি দলের কোচ হওয়া তাঁর কাছে নতুন নয়। এর আগে এথেন্স ওলিম্পিকে তিনি পাকিস্তান দলকে কোচিং করিয়েছেন। সেখানে পাকিস্তান পঞ্চম স্থান পেয়েছিল। পরবর্তী সময়ে ভারতীয় হকি দলের দায়িত্বে আসেন ওল্টমান্স। নজরকাড়া পারফরম্যান্স ছিল তাঁর আমলে সর্দার সিংদের। এশিয়া কাপ জয়, বিশ্বকাপে যোগ্যতা অর্জন, বিশ্ব হকি লিগে সম্মানজনক প্রদর্শন সবই তাঁর আমলে। কিন্তু আচমকাই গত বছর তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এতে বেশ অবাকই হয়েছিল ক্রীড়ামহল।
[বোর্ডের কন্ট্রাক্ট লিস্ট থেকেও বাদ শামি, প্রশ্নের মুখে কেরিয়ার]
সর্বশেষ খবর
-
ইরান যুদ্ধ, ‘শুল্কবাণে’ও কাবু নয়! উত্তাল বিশ্বে কোন শক্তিতে বাড়ল ভারতের জিডিপি?
-
আইপিএলের ফর্ম ফেরাল ভাগ্য, ৫ বছর পর টিম ইন্ডিয়ায় কামব্যাক ‘ব্রাত্য’ আরসিবি তারকার!
-
এক পাথরেই তৈরি বিশালাকার মূর্তি, পাহাড়ের কোলে মন্দিরে গণেশের রূপ দেখতে নামে ভক্তের ঢল
-
স্নানের ভিডিও তুলে লাগাতার ‘ব্ল্যাকমেল’, প্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক
-
তৃণমূলের পর এনসিপিআই! কার্যালয় ফিরে পেতে আদালতে অধীর, ‘এ তো দিল্লির মসনদ’, তাজ্জব হাই কোর্ট