Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

প্রাক্তন অধিনায়ক ধোনিকে এ কী বললেন পাক ক্রিকেটার শোয়েব মালিক?

জেনে নিন সানিয়া মির্জার স্বামীর সেই বক্তব্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০১৭, ১৫:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০১৭, ১৫:২৭

options
link
প্রাক্তন অধিনায়ক ধোনিকে এ কী বললেন পাক ক্রিকেটার শোয়েব মালিক? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বেই প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ফ্যান রয়েছে। তাঁর ব্যাটিং ঝড় কিংবা অধিনায়কত্ব অথবা উইকেটের পিছনে তৎপরতা দেখে মুগ্ধ হননি এমন লোক খুব কমই রয়েছে। প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে যেমনই সম্পর্ক থাকুক না কেন, সেদেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের ফ্যানেরা। এমনকী পাক জাতীয় দলের সদস্য শোয়েব মালিকও সম্প্রতি ধোনির প্রশংসা করেছেন। তবে তা করতে গিয়েই মাহিকে ‘Legend GOAT’ বলেছেন তিনি। যা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠেছে তাহলে কী ভারত অধিনায়ককে ‘ছাগল’ বললেন সানিয়া মির্জার স্বামী।

[অস্ট্রেলিয়া সিরিজের আগে বিরাট সম্পর্কে কী মনোভাব গিলেসপির?]

না আসলে তা নয়। এই ‘GOAT’- এর অর্থ ‘গ্রেট অব অল টাইম’ অর্থাৎ সর্বকালের সেরাদের একজন বলে অভিহিত করেছেন। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে ফ্যানেদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিয়েছিলেন। সেখানেই একজন তাঁকে ধোনির প্রসঙ্গে জিজ্ঞেস করে লেখেন, ‘আপনি এমএস ধোনি সম্পর্কে কিছু বলুন?’ এরপর প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে জবাব দিয়েছেন শোয়েব মালিক। আর সেই জবাবেই প্রাক্তন অধিনায়ককে বলেন ‘Legend GOAT’ শব্দটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে এই শব্দটি ব্যবহার করার জন্য কেউই তাঁকে খারাপ ভাবে কিছু বলেননি। উলটে, সবাই শোয়েবের প্রশংসা করেন। যাঁদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় সমর্থকও ছিলেন। এদিকে, সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ। শ্রীলঙ্কা সফরে সফল হয়েছেন। আর তাই অজিদের বিরুদ্ধেও সবাই তাকিয়ে থাকবে প্রাক্তন ভারl অধিনায়কের ব্যাটের দিকেই।

[জানেন, ধোনির বিশ্বকাপ খেলা নিয়ে কী বললেন রবি শাস্ত্রী?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.