সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টাদশ শতাব্দীতে বাস্তিল দূর্গের পতন হোক কিংবা হালফিলের সন্ত্রাসবাদী হামলা, বরাবরই খবরের শিরোনামে সিটি অব লাইটস নামে পরিচিত ফ্রান্সের রাজধানী প্যারিস। আর এবার ১৯০০ এবং ১৯২৪ সালের পর ফের একবার অলিম্পিকের আসর বসতে চলেছে বিখ্যাত আইফেল টাওয়ারের শহরে। ২০২৪ সালে অলিম্পিক প্রতিযোগিতা আয়োজনের সরকারি অনুমতি পেয়ে গেল ফ্রান্সের ঐতিহ্যশালী শহরটি। অর্থাৎ প্রায় ১০০ বছর পর ফের একবার সেখানে অলিম্পিকের আসর বসবে। বুধবার পেরুর রাজধানী লিমায় এই ঘোষণা করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এছাড়া, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে বসবে পরবর্তী অলিম্পিকের আসর।
[হঠাৎ কেন বিয়ের সাজে ধরা দিলেন বিরাট-অনুষ্কা?]
এর আগে ২০০৮ এবং ২০১২ সালে অলিম্পিক আয়োজনের জন্য বিড করেও অল্পের জন্য ব্যর্থ হয়েছিল প্যারিস। আর এবার আয়োজনের লড়াই ছিল লস অ্যাঞ্জেলসের সঙ্গে। কারণ হ্যামবুর্গ (জার্মানি), রোম (ইটালি), বুদাপেস্ট (হাঙ্গেরি) আগেই লড়াই থেকে সরে দাঁড়িয়েছিল। এদিকে, প্রাথমিকভাবে লস অ্যাঞ্জেলসও ২০২৪-এর অলিম্পিক আয়োজন করতে চেয়েছিল। কিন্তু পরবর্তীকালে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছ থেকে ২০২৮ অলিম্পিক আয়োজনের সম্মতি মেলায় সরে দাঁড়ায় তারা এবং আর এরপরই প্যারিসের নাম ঘোষণা করা হয়। ১৯২৪ সালে শেষবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর আসর বসেছিল সেখানে। পাশাপাশি ২০২৪-এর পর শহরের বেশিরভাগ অংশে কাজ চলবে। তাই ২০২০ সালে টোকিও-র পর অলিম্পিকের আয়োজনের দায়িত্ব পাওয়ার জন্য মরিয়া ছিল প্যারিস।
[পাকিস্তানে খেলতে আসুক বিরাট-ধোনিরা, আরজি ক্রিকেটপ্রেমীদের]
জানা গিয়েছে, বুধবারের ঘোষণার আগেই আইফেল টাওয়ারের সামনে বসানো হয়ে গিয়েছে অলিম্পিকের লোগো। ঠিক হয়েছে ট্রায়াথলন, ম্যারাথন এবং ওপেন ওয়াটার সাঁতার হবে আইফেল টাওয়ার নিকটস্থ স্থানেই। এছাড়া বিচ ভলিবল খেলা হবে চ্যাম্পস দে মার্স-এ। শুধু তাই নয়, সাইক্লিং প্রতিযোগিতা শেষ হবে চ্যাম্পস-এলিসিসে। এখানেই বিখ্যাত সাইক্লিং প্রতিযোগিতা ‘ট্যুর দে ফ্রান্স’-এর অন্তিম পর্ব অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি অ্যাথেলিটক্সের জন্য বাছা হয়েছে স্টাডে ডে ফ্রান্স স্টেডিয়ামটিকে। যেখানে অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল এবং ২০১৬ সালের ইউরো কাপের ফাইনাল। এদিকে, ১৯৩২ এবং ১৯৮৪ সালে অলিম্পিকের আসর বসেছিল আমেরিকার লস অ্যাঞ্জলসে। তাই তাঁদের আয়োজকরা ২০২৮ সালে অলিম্পিক সফলভাবে আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কাজ মোটামুটি পুরো করা রয়েছে তাঁদের।
সর্বশেষ খবর
-
আদরের বিড়ালের সামান্য আঁচড়েও হতে পারে বড় বিপদ! এই লক্ষণগুলো দেখলেই সতর্ক হোন
-
ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ! স্যরকে বেদম মার, ডিম-থেরাপি, শান্তিপুরের স্কুলে ব্যাপক উত্তেজনা
-
জমির খতিয়ান-দাগের তথ্য জানতে লাগবে না ফি! জানালেন শুভেন্দু, কীভাবে খতিয়ে দেখবেন?
-
মায়ের তিনটে বিয়ে, বাংলাদেশে জন্মদাত্রীকে ‘খুন’ স্নেহবঞ্চিত ছেলের, শিয়ালে খুবলে খেল দেহ!
-
এক ব্যক্তির সঙ্গে হোটেলে রাত কাটান! সকালে বন্ধুকে ভিডিও কল করে সেখানেই ‘আত্মহত্যা’ তরুণীর