সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে অসুস্থতার জন্য বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে৷ এখন তিনি সুস্থ৷ তাই ফেলে রাখা কাজটা এবার সেরে ফেলতে চলেছেন ব্রাজিলীয় কিংবদন্তি পেলে৷ তৃতীয়বার সাত পাকে বাঁধা পড়ছেন ফুটবলের জাদুকর৷
শনিবার রাতে ৭৫ বছরের পেলে তাঁর থেকে ২৫ বছরের ছোট বান্ধবীকে বিয়ে করছেন৷ সাও পাওলোতেই ছোট করে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷

গত ছ’বছর ধরে জাপানি শিল্পদ্যোগী মার্সিয়া সিবেলে আওকির সঙ্গে প্রেম চলছিল পেলের৷ ‘৮০-র দশকে মার্সিয়ার সঙ্গে প্রথম সাক্ষাৎ৷ তবে ব্রাজিলীয় কিংবদন্তি প্রেমে পড়েছিলেন ২০১০-এ৷ ২০১২ সালে মোনাকোয় এক অনুষ্ঠানে ৫০ বছরের মার্সিয়াকে বান্ধবী বলে প্রকাশ্যে স্বীকার করে নেন তিনি৷ বিয়েটা দু’বছর আগেই হওয়ার কথা ছিল৷ কিন্তু অসুস্থতার কারণে পিছিয়ে যায় বিয়ের তারিখ৷ অবশেষে দাম্পত্য জীবন শুরু করতে চলেছেন পেলে ও মার্সিয়া৷
প্রথম স্ত্রী রোসিমেরির ও তাঁর তিন সন্তান রয়েছে৷ তাঁর প্রথম বিয়ে টিকেছিল ১২ বছর৷ তারপর গায়িকা অ্যাসিরিয়া ন্যাসিমেন্টোকে বিয়ে করেন তিনি৷ ১৪ বছর পর দ্বিতীয় বিয়েও ভেঙে যায়৷ অতীত পিছনে ফেলে মার্সিয়ার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ৭৫ বছরের ‘প্রেমিক’ পেলে৷
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন