Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬

কোরিয়া ওপেন সুপার সিরিজেও অপ্রতিরোধ্য সিন্ধু, হারালেন ওকুহারাকে

বিশ্ব চ্যাম্পিয়নশিপে হারের মধুর প্রতিশোধ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:০৭

options
link
কোরিয়া ওপেন সুপার সিরিজেও অপ্রতিরোধ্য সিন্ধু, হারালেন ওকুহারাকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোরিয়া ওপেন সুপার সিরিজেও সিন্ধুগর্জন। জাপানের নোজোমি ওকুহারাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের হারের মধুর প্রতিশোধ নিলেন ভারতীয় শাটলার। এক ঘণ্টা পঞ্চাশ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে ২২-২০, ১১-২১ ও ২১-১৮ গেমে ম্যাচ পকেটে পুরে নেন সিন্ধু।

এই মরসুমে তিনটি সুপার সিরিজ জেতা হয়ে গেল এই হায়দরাবাদির। তিন সপ্তাহ আগে গ্লাসগোয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই ওকুহারার কাছে হারতে হয়েছিল সিন্ধুকে। এদিনের ম্যাচও ছিল তুল্যমূল্য। জাপানি শাটলারের বিরুদ্ধে প্রথম গেম ঠান্ডা মাথায় বের করে নিয়ে যান সিন্ধু। তবে খেতাবি যুদ্ধের দ্বিতীয় গেমে দুর্দান্তভাবে ফিরে আসেন ওকুহারা। এই গেমে সিন্ধুকে তিনি কার্যত উড়িয়ে দেন। এই গেমে বেশ কিছু ভুল করে বসেন ভারতীয় শাটলার। অন্তিম গেমে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ম্যাচের রং বদলে দেন সিন্ধু। তৃতীয় গেমে তাঁর কিছু দুরন্ত স্ম্যাশের জবাব দিতে পারেননি ওকুহারা। প্রায় দু ঘণ্টা লড়াইয়ের পর সিন্ধুই শেষ হাসি হাসেন।

Advertisement

[ডার্বির আগেই বিতর্কে ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল]

শনিবার সেমিফাইনালে লম্বা লড়াইয়ে জেতার পর চূড়ান্ত যুদ্ধে নেমেছিলেন সিন্ধু। অন্যদিকে সেমিতে সহজে জিতেছিলেন ওকুহারা। ফাইনালে অবশ্য ক্লান্তি বুঝতেই দেননি ভারতীয় শাটলার। এই ম্যাচের আগে মুখোমুখি সাক্ষাতে ওকুহারা অবশ্য ৪-৩ এ এগিয়ে ছিলেন। কোরিয়া ওপেন জিতে সেই ব্যবধান মুছে দিলেন সিন্ধু। পাশাপাশি এই টুর্নামেন্টে জিতে গোপীচাঁদের ছাত্রী নয়া নজির গড়লেন। প্রথম ভারতীয় হিসাবে কোরিয়া সুপার সিরিজ জয়ের রেকর্ড এখন তাঁর দখলে। এই মুহূর্তে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে সিন্ধু চার নম্বরে রয়েছেন। মরসুমে তৃতীয় সুপার সিরিজ জয়ের ফলে ক্রমতালিকায় আরও এগোবেন বলে মনে করা হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.