সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন ওপেনে ফের চেনা ছন্দে ধরা দিলেন পি ভি সিন্ধু। শনিবার ফুজহৌ-এ শুরুতে হোঁচট খেলেও দুরন্ত কামব্যাক করেন সিন্ধু। আর সেই সুবাদে পৌঁছে গেলেন চিন ওপেন সুপার সিরিজের ফাইনালে।
এদিন মহিলা সিঙ্গলসের শেষ চারে দক্ষিণ কোরিয়ার সাং জি হিউনের কাছে প্রথম গেমেই পরাস্ত হন ভারতীয় শাটলার। ১১-২১ গেমে হারলেও আত্মবিশ্বাসে চিড় ধরেনি। দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৩-২১-এ জেতেন সিন্ধু। ২১-১৯ ব্যবধানে তৃতীয় গেম পকেটে পুরে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেন ওলিম্পিকে রুপোজয়ী একমাত্র ভারতীয় কন্যা।
গত বছর ডেনমার্ক ওপেন সুপার সিরিজের ফাইনালে পৌঁছলেও ট্রফি অধরাই ছিল সিন্ধুর। এবার চিন ওপেন চ্যাম্পিয়ন হয়ে সুপার সিরিজ জয়ের স্বপ্নপূরণ করতে বদ্ধপরিকর হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা।
সর্বশেষ খবর
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!