সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীরে এসে ডুবল তরী৷ টানা দু’টি সুপার সিরিজ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা অধরাই থেকে গেল পি ভি সিন্ধুর৷ সব বাধা টপকে হংকং ওপেনের ফাইনালে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা৷ কিন্তু শেষ হাসি হাসা হল না৷
রিও ওলিম্পিকে সিন্ধুর কাছে পরাস্ত হয়েছিলেন চিনা তাইপেইয়ের তাই জু ইয়ুং৷ সুপার সানডেতে হংকং ওপেনের কোর্টে তারই মধুর প্রতিশোধ নিলেন তিনি৷ ৪১ মিনিটের লড়াইয়ে হায়দরাবাদি শাটলারকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন জু৷ ১৫-২১, ১৭-২১ গেমে হেরে রানার্স-আপ তকমা গায়ে চাপিয়েই কোর্ট ছাড়লেন ওলিম্পিকে রুপোজয়ী তারকা৷ ৮ বারের সাক্ষাতে এই নিয়ে সিন্ধুকে পঞ্চমবার মাটি ধরালেন বিশ্বের তিন নম্বর শাটলার৷
শেষ আটে হেরে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছিলেন সাইনা নেহওয়াল৷ তাই ভারতীয় ব্যাডমিন্টনপ্রেমীদের চোখ ছিল দুরন্ত ফর্মে থাকা সিন্ধুর দিকেই৷ কিন্তু ভক্তদের স্বপ্নপূরণ করা হল না৷ সিন্ধুর পাশাপাশি এদিন পুরুষ সিঙ্গলসের ফাইনালেও ব্যর্থ আরও এক ভারতীয়৷ হোম ফেভরিট কা লং অ্যাঙ্গারের কাছে ১৪-২১, ২১-১০, ১১-২১ ব্যবধানে হেরে ট্রফি হাতছাড়া করলেন শাটলার সমীর বর্মা৷
সর্বশেষ খবর
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার