সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি-র বর্ষসেরা বোলারের পুরস্কার জেতায় রবিচন্দ্রন অশ্বিনকে বাহবা জানিয়েছিলেন তাঁর অগণিত ভক্তরা৷ কিন্তু পুরস্কার নেওয়ার পর তিনি যা করলেন তাতে বেজায় চটলেন ক্রিকেটপ্রেমীরা৷
গত বছর সেপ্টেম্বর থেকে এ বছর সেপ্টেম্বর পর্যন্ত দুরন্ত পারফরম্যান্সের বিচারে অশ্বিনকে সেরার শিরোপা দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ তাঁর এই সাফল্যের জন্য ভারতীয় শিবিরের বর্তমান প্রায় সব সদস্যকেই ধন্যবাদ জানালেন এই স্পিনার৷ কিন্তু একজনের নাম নিতেই ভুলে গেলেন তিনি৷ তিনি আর কেউ নন, মহেন্দ্র সিং ধোনি৷ যাঁর হাত ধরে ২০১১ সালে টেস্ট দলে অভিষেক হয়েছিল অশ্বিনের৷ এমনকী আইপিএল-এ চেন্নাই দলেও অশ্বিনের উপরই বরাবর ভরসা রাখতে দেখা যেত ধোনিকে৷ তাঁকে দলে রাখার জন্য কম লড়াই করেননি ক্যাপ্টেন কুল৷ আর কৃতজ্ঞতা স্বীকারের সময় সেই ধোনির নাম নিতেই ভুলে গেলেন অশ্বিন৷ বর্ষসেরা হওয়ার পর টুইট করে স্ত্রী পৃথী নারায়ণন, দলের কন্ডিশনিং কোচ শঙ্কর বাসু, হেড কোচ অনিল কুম্বলে, টেস্ট দলের ক্যাপ্টেন কোহলি এবং নিজের বাবা-মাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ কিন্তু তাঁর টুইটে কোথাও ধোনির ছিটে ফোঁটা উল্লেখও নেই৷ আর এতেই তৈরি হয়েছে বিতর্ক৷
I would like to take this day as an opportunity to thank @prithinarayanan @basu2013 @anilkumble1074 @imVkohli and my parents.
— Ashwin Ravichandran (@ashwinravi99) December 22, 2016
টুইটে মাহির ভক্তরা সরব হয়েছেন৷ অনেকে বলছেন, অনেক খারাপ সময়ে ধোনিই অশ্বিনের পাশে দাঁড়িয়েছিলেন৷ আর আজ তাঁকেই ভুলে গেলেন অশ্বিন৷ যাঁর দৌলতে ভারতীয় ক্রিকেটে অশ্বিনের উত্থান, বর্ষসেরা হওয়ার পর তাঁকেই কৃতজ্ঞতা জানালেন না অশ্বিন৷
ICC Cricketer of the Year @ashwinravi99 says thanks after winning the Sir Garfield Sobers Trophy and Test Cricketer of the Year #ICCAwards pic.twitter.com/B3eW9ZIEZs
— ICC (@ICC) December 22, 2016
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ