সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের ব্যাটিং আইকন বাবর আজমের (Babar Azam) প্রশংসায় প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজা (Ramiz Raja)। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে পরিচিত তিনি। এবার বাবরের অগ্রজ রসিকতা করে বললেন, তিনি বিয়ে করতে চান বাবর আজমকে।
লঙ্কা প্রিমিয়ার লিগে ঝলসে ওঠে পাক তারকার ব্যাট। ৫৯ বলে ১০৪ রান করেন বাবর। তাঁর ইনিংসে সাজানো ছিল আটটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলছেন পাক তারকা। বাবরের চওড়া ব্যাটে ভর করে কলম্বো স্ট্রাইকার্স ৭ উইকেটে হারিয়েছে গল টাইটান্সকে।
[আরও পড়ুন: ‘ধোনির দল কিন্তু ভাল ছিল’, চাপে থাকা রোহিতের পাশে যুবি]
বাবরের দুরন্ত ব্যাটিং সমৃদ্ধ করেছে ক্রিকেট পিপাসুদের। তার উপরে ধারাভাষ্যকার রামিজ রাজা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাবরের ইনিংসের। লাইভ ধারাভাষ্যে রাজাকে বলতে শোনা গিয়েছে, ”এই পঞ্চাশ নিরাপত্তা, ক্লাস এবং কোয়ালিটির পরিচয় বহন করে। ধৈর্যশীল ইনিংস। এই পরিস্থিতিতে বাবর আজম নির্ভরতা জোগাতে পারে। ইনিংসকে গভীরতা দিতে পারে। আমি ওকে খুব ভালবাসি। হ্যাঁ, আমি ওকে বিয়ে করতেও রাজি।”
HE REALLY SAID THAT😭 pic.twitter.com/BfFXicISpa
— faamia (@papukashmiri1) August 7, 2023
[আরও পড়ুন: Mohun Bagan: এএফসি কাপের প্রাথমিক পর্বে সবুজ-মেরুনের প্রথম প্রতিপক্ষ মাচিন্দ্রা এফসি]
সর্বশেষ খবর
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?
-
‘নব্য তৃণমূলে’র উত্থানে ৫ জেলায় লন্ডভন্ড ঘাসফুল! কে কোন দিকে গেলেন?
-
‘কালা হিরণ’ ঘোষণা হতেই মুণ্ডচ্ছেদের হুমকি! সলমনের আইনি নোটিস ছিঁড়ে পালটা চ্যালেঞ্জ প্রযোজকের