সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। সাংবাদিক বৈঠকে প্রশ্ন উঠেছে আসন্ন বিশ্বকাপের বোলিং নিয়েও। পার্ট টাইম বোলার নিয়ে রোহিত শর্মার (Rohit Sharma) দিকে উড়ে আসে প্রশ্ন। যার উত্তরে হিটম্যানকে বলতে শোনা গিয়েছে, বিশ্বকাপে বল করতে পারেন তিনি। কোহলিকেও বল করতে দেখা যেতে পারে। যদিও রোহিত মজা করেই বলেছেন কথাগুলো।
ঘটনা হল, ভারতীয় দলে পার্ট টাইম বোলারের অভাব। তা নিয়েই প্রশ্ন করা হয়েছিল রোহিতকে। প্রশ্নের জবাব দেওয়ার সময়ে ২০১১ সালের বিশ্বকাপের প্রসঙ্গ উত্থাপ্পন করেন হিটম্যান। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”২০১১ সালের বিশ্বকাপে বেশ কয়েকজন ছিল যারা বল করার পাশাপাশি ব্যাটও করতে পারত। বল করতে পারে এমন কাউকে এক রাতের মধ্যে তৈরি করা আমাদের পক্ষে সম্ভব নয়।”
[আরও পড়ুন: ‘ঢাকা আবাহনী ম্যাচ আমাদের কাছে ফাইনাল’, প্রতিপক্ষকে সমীহ ফেরান্দোর]
ভারতের তারকা বোলার জশপ্রীত বুমরাহর প্রত্যাবর্তন ঘটায় ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতীয় দলের বোলিং সমস্যা কিছুটা হলেও দূর হয়েছে। কিন্তু পার্ট টাইম বোলারের অভাব কীভাবে দূর করা সম্ভব? রসিকতা করে রোহিত তাঁর এবং কোহলির প্রসঙ্গ উত্থাপ্পন করে বলছেন, ”আসলে ওরা ব্যাটার। রান করেছে বলেই ওরা দলে জায়গা পেয়েছে। আশাকরি রোহিত শর্মা ও বিরাট কোহলি বিশ্বকাপে হাত ঘোরাতে পারবে।”
💬 “Hopefully Sharma and Kohli can roll some arm over in the World Cup” 😃#TeamIndia captain Rohit Sharma at his inimitable best! 👌#AsiaCup2023 | @imRo45 pic.twitter.com/v1KKvOLcnq
— BCCI (@BCCI) August 21, 2023
[আরও পড়ুন: বিশ্বজয়ের পরই মহিলা তারকাকে চুমু স্প্যানিশ ফেডারেশন প্রেসিডেন্টের, তুঙ্গে বিতর্ক]
সর্বশেষ খবর
-
‘সজলের পুজোয় ঢাক বাজানো-ধুনুচি নাচের নিয়ম জানুন’, সুদীপার নিশানায় ‘মুখোশধারী’ টলিউড
-
পুলিশের নজর এড়াতে শাড়ির আড়ালে লুকিয়ে তৃণমূল কর্মী! শেষমেশ কী হল?
-
এবার তৃণমূলে ভবনেও পচা ডিমের আশঙ্কা? কাউন্সিলরদের বৈঠক বাতিল মমতার
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের