সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এএফসি কাপের (AFC Cup) গ্রুপ পর্বের আগে রয়েছে আর একটিমাত্র ম্যাচ। আর সেই ম্যাচকেই ফাইনাল বলে ধরছেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। মঙ্গলবার সবুজ-মেরুনের সামনে বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনী (Dhaka Abahani)। সেই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ফেরান্দো বলছেন, ”অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। গ্রুপ পর্বের আগে আমাদের শেষ ম্যাচ। আমরা নিজেদের একশো শতাংশই দেব।”
নেপালের মাছিন্দ্রা এফসিকে আগের ম্যাচে উড়িয়ে দিয়েছে ফেরান্দোর দল। একসঙ্গে কলকাতা লিগ, ডুরান্ড কাপ ও এএফসি কাপে খেলছে মোহনবাগান। একইসঙ্গে তিন-তিনটি টুর্নামেন্ট খেলা খুবই কঠিন। এএফসি কাপের ঢাকা আবাহনী ম্যাচের আগে সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ বলছেন, ”ব্যস্ত ক্রীড়াসূচির জন্য দলের ভারসাম্য প্রভাবিত হচ্ছে। তার উপরে প্রি সিজনের জন্য সময় আমরা কমই পেয়েছি। প্রতিটি ম্যাচেই আমরা সেরাটা দিতে চাই। ম্যাচটা আমাদের কাছে ফাইনালই বলতে পারেন।”
[আরও পড়ুন: ‘একটা ব্যাটিং স্লট বিরাট কোনও পার্থক্য গড়ে দেবে না’, চার নম্বর পজিশন নিয়ে বললেন সৌরভ]
ঢাকা আবাহনীর বিরুদ্ধে এএফসি কাপে অতীতেও খেলেছে মোহনবাগান। খুব সহজেই ম্যাচ জিতেছিল সবুজ-মেরুন। এবার ঢাকা আবাহনীর বিদেশি প্লেয়ারদের নিয়ে বিতর্ক কম হয়নি। বাংলাদেশের ক্লাবটির কোচ মারিও লেমোস জানিয়েছেন, আগের বারের থেকে এবারের ঢাকা দল অনেকটাই শক্তিশালী। প্রতিপক্ষ সম্পর্কে ফেরান্দো বলছেন, ”বেশ ভাল সব প্লেয়ার রয়েছে ঢাকা আবাহনীতে। আমাদের প্রতিপক্ষ সেট পিসে ভয়ংকর। উইংগার এবং ফরোয়ার্ডরা বেশ শক্তিশালী।”
[আরও পড়ুন: বিশ্বজয়ের পরই মহিলা তারকাকে চুমু স্প্যানিশ ফেডারেশন প্রেসিডেন্টের, তুঙ্গে বিতর্ক]
সর্বশেষ খবর
-
৯ জেলা পরিষদ সদস্যকে ঘাড়ধাক্কা কালীঘাট তৃণমূলের! সোশাল মিডিয়ায় মহুয়া লিখলেন, ‘স্বার্থপর গদ্দার’
-
বাঘের সঙ্গে লড়াই অমিতাভের! অভিষেকের জন্মের পরই কেন এমন ‘চ্যালেঞ্জ’ নেন বিগ বি?
-
কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টার দূরত্বে পাহাড়-ঝরনায় ঘেরা ৫ অফবিট ডেস্টিনেশন, ঘুরে আসুন সপ্তাহান্তে
-
উমর খালিদের বই ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিস’ নিয়ে আলোচনা, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করল জেএনইউ
-
মসলিন সুতোর বুননে বিশেষ শাড়ি, অনন্য ডিজাইন, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন ফুলিয়ার ২ শিল্পী