সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমালোচনায় ক্ষতবিক্ষত ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও রোহিতের নেতৃত্বে ভারতীয় দল মুখ থুবড়ে পড়েছে ওভালে। অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার স্বীকার করতে হয় ভারতকে। সেই রোহিত এখন স্ত্রী ও কন্যাকে নিয়ে ছুটি কাটাতে ব্যস্ত।
ছুটিতে গিয়েও রোহিত শর্মা খবরের শিরোনামে। তাঁর স্ত্রী ঋতিকার ইনস্টাগ্রাম স্টোরি চর্চার কারণ হয়ে উঠেছে। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করে ঋতিকা জানান, রোহিত শর্মা সমুদ্রে ঝাঁপ দিয়ে স্ত্রীর ফোন তুলে এনেছেন। রোহিতের রিফ্লেক্সের প্রশংসা করেছেন ঋতিকা। সেই সঙ্গে তাঁর নায়কোচিত প্রচেষ্টাকেও সাধুবাদ দিয়েছেন। ঋতিকা লিখেছেন, ”আমার ফোন জলে পড়ে গিয়েছিল। এই লোকটা ঝাঁপ মেরে তা তুলে এনেছে।”
[আরও পড়ুন: এবার রাজনীতিতে দেশের প্রাক্তন ক্রিকেটার! নামতে পারেন লোকসভা নির্বাচনেও]
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর আগামী এক মাস ছুটি ভারতীয় দলের। তার পরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় দল। এর মধ্যেই সূত্রের খবর, একমাসের ছুটিতে হচ্ছে না রোহিত শর্মার। ছুটির মেয়াদ আরও বাড়াতে চাইছেন হিটম্যান। ক্যারিবিয়ান সফরে হয় দু’ ম্যাচের টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াতে পারেন রোহিত অথবা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আট ম্যাচের সীমিত ওভারের ক্রিকেটে বিশ্রাম নিতে পারেন হিটম্যান। নির্বাচকরা রোহিতের সঙ্গে কথা বলে স্থির করবেন তাঁর ভবিষ্যৎ।
[আরও পড়ুন: ৫৪৬ রান! টেস্টে শতাব্দীর সবচেয়ে বড় জয় বাংলাদেশের, ইতিহাসে লিটনরা]
সর্বশেষ খবর
-
জরুরি অবতরণেও রক্ষা পেল না বিমান, রানওয়েতেই বিস্ফোরণ, ডমিনিকান রিপাবলিকা ভয়ংকর দুর্ঘটনা
-
এবার ‘বিদ্রোহী’ শিবিরে মমতার ‘ডান হাত’ ববি! সন্দীপনের সঙ্গে বিরোধী দলনেতার ঘরে ফিরহাদ
-
শ্যাম্পুতে স্রেফ এই তেল মেশালেই পাকা চুল হবে কুচকুচে কালো! ব্যবহার একদম সহজ
-
‘গ্রেপ্তার তো হয়েছেন, তাড়া কীসের!’ সুজিতের দ্রুত শুনানির আবেদন ‘অপ্রয়োজনীয়’ বলে খারিজ হাই কোর্টের
-
বন্ধুত্বের ফাঁদ পেতে পরিচিত যুবকদের দিয়ে বান্ধবীকে ধর্ষণের ছক তরুণীর! দুর্গাপুর কাণ্ডে হাড়হিম তথ্য
