সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীয়ের আবদার না কি নিজের শখপূরণ? তা এখনও জানা যায়নি৷ তবে কারণ যাই হোক, পাঁচ কোটি টাকার বাংলোটা কিনেই ফেললেন রোহিত শর্মা৷
আইপিএল নিয়ে এখন দারুণ ব্যস্ত মুম্বই ইন্ডিয়ান্সের নেতা৷ তাই এবিষয়ে তাঁর কোনও মন্তব্য এখনও পাওয়া যায়নি৷ তবে জানা গিয়েছে, খান্ডালায় সুনীল শেঠীর কোম্পানির প্রজেক্টের একটি বাংলো কিনেছেন ভারতীয় ক্রিকেটার৷ বাংলোটি কেমন এবার জেনে নেওয়া যাক৷

ডিসকভারি প্রজেক্টের বাংলোটি সাড়ে সাত হাজার বর্গফুট জায়গা নিয়ে তৈরি হয়েছে৷ লন ও সুইমিং পুল নিয়ে মোট ১০ হাজার বর্গফুট এলাকা৷ অন্য একটি সূত্র আবার জানিয়েছে, বাংলোটি এখনও সম্পর্ণ তৈরি হয়নি৷ কাজ চলছে৷ প্রথমে এটির দাম রাখা হয়েছিল ৮ কোটি টাকা৷ পরে ৫ কোটি টাকাতেই বাংলোটি পেয়ে যান রোহিত৷ ডিসকভারি প্রজেক্টে মোট ২১ টি বাংলো রয়েছে৷
গত বছর আগস্ট মাসেই শোনা গিয়েছিল, মুম্বইয়ের আহুজা টাওয়ারের ২৯ তলায় একটি ফ্ল্যাট কিনেছেন রোহিত৷ যার দাম নাকি ৩০ কোটি টাকা৷ এবার ৫ কোটি টাকার বাংলোকেনার খবর প্রকাশ্যে এল৷ বাইশ গজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বড় রানের, থুড়ি দামের ইনিংস খেলে যাচ্ছেন তিনি৷
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!