সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে হোক বা মাঠের বাইরে, কোনও না কোনও কারণে খবরের শিরোনামে উঠে আসেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ নতুন বান্ধবীর সঙ্গে ক্যামেরা বন্দি হলেন সিআর সেভেন৷ খবর অবশ্য সেটা নয়৷ ঘুরতে গিয়ে হেনস্তার শিকার হতে হল পর্তুগিজ স্ট্রাইকারকে৷ তাও আবার নিজের জন্মস্থানে৷

রিয়াল মাদ্রিদের অনুশীলন থেকে কয়েকদিন জন্য বিশ্রাম পেয়েছিলেন৷ তাই বান্ধবী জর্জিনা রডরিগেজকে সঙ্গে নিয়ে মেদেইরাতে ঘুরতে গিয়েছিলেন তিনি৷ কিন্তু সেখানে যে তাঁর জন্য এমন ঘটনা অপেক্ষা করে ছিল, তা তিনি ভাবতেও পারেননি৷ মেদেইরার কাছে ফুনচালে নিজের হোটেল CR7-এই ছিলেন রোনাল্ডো ও জর্জিনা৷ সেখানে তাঁর সঙ্গে সেলফি তুলতে ভিড় জমান প্রচুর অনুরাগী৷ হোটেলের সামনে এত ভিড় হয়তো প্রত্যাশা করেননি কেউই৷ ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের৷ সেই সময়ই ধাক্কাধাক্কিতে পড়তে হয় তাঁদের৷ তারই মধ্যে ছেলের সঙ্গে দেখা করতে আসেন রোনাল্ডোর মা ডেলোরেস৷ কোনওমতে গাড়ি পার্ক করে নেমে আসেন তিনি৷ তবে তাতে বিপত্তি বেড়েছে বই কমেনি৷ কারণ রিয়াল তারকার মা যেখানে গাড়িটি পার্ক করেছিলেন, সেটি ছিল নো পার্কিং জোন৷ তারকা ফুটবলারের মা হওয়া সত্ত্বেও পুলিশ নিজেদের কাজ করেছে৷ ডেলোরেসকে এর জন্য ফাইন করে পুলিশ৷ সব মিলিয়ে ঘুরতে গিয়ে রোনাল্ডোর ফুরফুরে মেজাজ অনেকটাই বিরক্তিকর হয়ে গেল৷
সর্বশেষ খবর
-
তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে জামাত নেতা! ভিডিও ভাইরাল হতেই শোরগোল
-
মারামারিতেও মেসির সতীর্থের শাস্তি মকুব ফিফার, ড্রেসিংরুমে অশান্তিতেই হার আর্জেন্টিনার?
-
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় আটক রাহুল-প্রিয়াঙ্কা, মন্দির মার্গ থানায় হাজির সোনিয়া
-
২০১১ সালের পর প্রথম! ২১ জুলাই সভামঞ্চে গরহাজির নেতাইয়ের শহিদ পরিবারগুলি
-
বিক্ষোভকারীরা লাঠি খাচ্ছেন, ‘আরশোলা’ মুখপাত্র খাচ্ছেন বার্গার! ভাইরাল ভিডিওয় মুখ পুড়ল ‘ককরোচে’র