Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Wimbledon Novak Djokovic

‘নতুন এক সুপারস্টারের আবির্ভাব দেখলাম’, আলকারাজে মুগ্ধ শচীন

মুগ্ধতা ছড়িয়ে যান আলকারাজ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৩, ২১:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৩, ২১:০৫

options
link
‘নতুন এক সুপারস্টারের আবির্ভাব দেখলাম’, আলকারাজে মুগ্ধ শচীন zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইম্বলডনের নতুন রাজা কার্লোস আলকারাজের (Carlos Alcaraz) সঙ্গে কিংবদন্তি রজার ফেডেরারের তুলনা করলেন শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)।

টেনিসের পরবর্তী সুপারস্টার বলে আলকারাজকে উল্লেখ করেন মাস্টার ব্লাস্টার। নোভাক জকোভিচকে পাঁচ সেটের লড়াইয়ে হারানোর পরে গোটা বিশ্ব মজে আলকারাজে। শচীন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আগামী ১০-১২ বছর স্প্যানিশ তরুণের খেলা তিনি দেখবেন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ৫০ রানে শেষ নাইটরা, মার্কিন মুলুকে বড় জয় মুম্বই ইন্ডিয়ান্সের]

 

 

টুইটারে শচীন লিখেছেন, ”কী দুর্দান্ত ফাইনালই না দেখলাম। দুই অ্যাথলিটই উপভোগ্য টেনিস তুলে ধরলেন। পরবর্তী টেনিস সুপারস্টারের উত্থান দেখলাম আমরা। আগামী ১০-১২ বছর আমি আলকারাজের খেলা দেখব। ঠিক যেমন রজার ফেডেরারের খেলা দেখতাম। অভিনন্দন কার্লোস আলকারাজ।”

কনিষ্ঠ প্লেয়ার হিসেবে আলকারাজ যুক্তরাষ্ট্র ওপেন ও উইম্বলডন জিতেছেন। ২০১৩ সালে অ্যান্ডি মারের কাছে উইম্বলডন ফাইনালে হার মেনেছিলেন জোকার। তার দশ বছর পরে আলকারাজের কাছে থেমে গেল জকোভিচের জয়রথ।

 

চ্যাম্পিয়ন হওয়ার পরে আলকারাজ দেখা করেন জকোভিচের আট বছরের ছেলে স্টেফান এবং স্ত্রী জেলেনা রিস্টিচের সঙ্গে। তাঁদের সঙ্গে করমর্দন করেন নতুন উইম্বলডন চ্যাম্পিয়ন। সার্বিয়ান তারকা হেরে গেলেও আলকারাজকে যেভাবে তাঁরা অভিনন্দন জানিয়েছেন, তা দেখে ভক্তরা মোহিত।

[আরও পড়ুন: ভারতীয় ক্লাব ফুটবলের সর্ববৃহৎ 3D টিফো বানিয়ে চমক মোহনবাগান ভক্তদের, ভাইরাল ছবি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.