সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড়সড় ধাক্কা খেল আই লিগ৷ আই লিগ থেকে এবার দল তুলে নিল গোয়ার দুই বিখ্যাত ক্লাব সালগাঁওকর ও স্পোর্টিং ক্লুব দ্য গোয়া৷ আই লিগ ও আইএসএল-কে যোগ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে এআইএফএফ৷ এর প্রতিবাদেই টুর্নামেন্ট থেকে দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল গোয়ার দুই ক্লাব৷
শোনা যাচ্ছে, আসন্ন মরশুম থেকেই আর আই লিগে খেলতে দেখা যাবে না এই ক্লাব দু’টিকে৷ শুক্রবারই ফেডারেশনকে নিজেদের সিদ্ধান্তের কথা লিখিতভাবে জানিয়েছেন ক্লাব কর্তারা৷ তাঁদের বক্তব্য, আই লিগকে পিছনে ফেলে দেশের এক নম্বর টুর্নামেন্ট হয়ে উঠেছে আইএসএল৷ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লিগে অবনমনেরও বালাই নেই৷
কারণ ভিন্ন থাকলেও এর আগে ভারত এফসি, পুণে এফসি ও রয়্যাল ওয়াহিংডোও একইভাবে আই লিগ থেকে সরে দাঁড়িয়েছিল৷ ভারতের ঐতিহ্যময় এই লিগের জৌলুস বজায় রাখতে সরব হয়েছিল দেশের বাকি আই লিগ খেলা ক্লাবগুলোও৷ এবার দল তুলে নিল গোয়ার দুই জনপ্রিয় ক্লাব৷ সব মিলিয়ে চাপ বাড়ল ফেডারেশনের৷
সর্বশেষ খবর
-
ঢাকা-দিল্লি সম্পর্কে নয়া অঙ্ক? প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে তারেকের উপদেষ্টার সঙ্গে বৈঠকে দীনেশ
-
কালো গাড়িতে ওড়িশার জঙ্গলে ওরাংওটাং পরিবার! প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, নেপথ্যে পাচার যোগ?
-
দুর্গা ষষ্ঠীর দিন কেন অন্ন গ্রহণ নিষিদ্ধ? নেপথ্যে রয়েছে যে লোককথা
-
সিমাই-সাবু ছেড়ে বেছে নিন স্বাদু আপেল! অল্প সময়েই বানিয়ে নেওয়া যাবে এই অভিনব পায়েস
-
‘এত গরম হয়ে গেলে কী করে?’, যৌনতা ও সম্পর্কের রসায়নে রগরগে ‘লাস্ট স্টোরিস ৩’-এর ট্রেলার