সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ ক্রিকেট৷” শচীন তেণ্ডুলকরকে অনেকে এভাবেই ব্যাখ্যা করে থাকেন৷ কারণ ক্রিকেটের পাশাপাশি টেবিল-টেনিস, গল্ফেও তিনি বেশ সাবলীল৷ বাইশ গজে নানা রেকর্ডের মালিক হলেও মাস্টার ব্লাস্টার একটি বিষয়ে কিন্তু বেশ কাঁচা ছিলেন৷ কী জানেন? ক্রিকেট ঈশ্বরের সেই দিকটিই তুলে ধরলেন সঞ্জয় মঞ্জরেকর৷
[এবার কোহলিকে ট্রাম্পের সঙ্গে তুলনা অজি মিডিয়ার]
মঙ্গলবার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার৷ সেপিয়া এফেক্টের ছবিটি নয়ের দশকের৷ ছবিতে আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রশান্ত বৈদ্যর পাশে দাঁড়িয়ে আছেন সঞ্জয়৷ তাহলে শচীন প্রসঙ্গ এল কীভাবে? সঞ্জয় টুইট করে জানালেন, ক্যামেরার পিছনে ছিলেন শচীন৷ অর্থাৎ তিনিই ছবিটি তুলেছিলেন৷ কিন্তু দু’জনকে ছবিটির ঠিক মাঝখানে দেখা যাচ্ছে না৷ একদিকে বেশি সরে গিয়েছেন৷ আর তাই সঞ্জয় মজা করে বলেছেন, “শচীনের ক্যামেরার হাত খুব একটা দক্ষ নয়৷ ওঁর হাতে ব্যাটই বেশি মানায়৷”
Trying to show off our biceps in the 90s. Pic off centre isn’t it ? He was better with the bat I guess, the photographer, Sachin Tendulkar. pic.twitter.com/Oaz4Qvn9AP
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) March 21, 2017
তবে অবসরের পর শচীনের ছবি তোলার দক্ষতা নিয়ে কিন্তু মোটেই প্রশ্ন তোলা যাবে না৷ কারণ মাঝেমধ্যেই মাস্টার ব্লাস্টারকে সোশ্যাল মিডিয়ায় ছবি ও সেলফি পোস্ট করতে দেখা যায়৷ আর সেগুলি কিন্তু একেবারেই কাঁচা হাতের কাজ বলে মনে হয় না৷ শচীনের ভক্তরা অন্তত এভাবেই তাঁর পাশে দাঁড়াচ্ছেন৷ এবার লিটল মাস্টার তাঁর এককালের সতীর্থর ঠাট্টার কী উত্তর দেন, সেটাই দেখার৷
[কোহলির হয়ে অজি মিডিয়াকে যোগ্য জবাব দিলেন বিগ বি]
সর্বশেষ খবর
-
বিশ্ব পরিবেশ দিবসে ‘গোবর্ধন লীলা’র অন্য পাঠ, প্রকৃতিকে ভালোবাসার অনন্য দর্শন
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?