Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
East Bengal Saul Crespo

দল গোছাচ্ছে লাল-হলুদ, ওড়িশা থেকে ইস্টবেঙ্গলের পথে সল ক্রেসপো

সল ক্রেসপোকে ছেড়ে দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় জানাল ওড়িশা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৩, ১৯:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৩, ১৯:০৭

options
link
দল গোছাচ্ছে লাল-হলুদ, ওড়িশা থেকে ইস্টবেঙ্গলের পথে সল ক্রেসপো zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গলের (East Bengal) পথে সল ক্রেসপো (Saul Crespo)। সব ঠিকঠাক চললে, লাল-হলুদ জার্সি পরেই নতুন মরশুমে খেলতে দেখা যাবে তাঁকে।

গত আইএসএলে ওড়িশা এফসির হয়ে খেলেছিলেন সল ক্রেসপো। তখন অবশ্য ওড়িশার কোচ ছিলেন জোসেপ গাম্বাউ। মাঝমাঠের খেলোয়াড় স্প্যানিশ ক্রেসপো। ওড়িশা এফসি-র তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয়েছে, সল ক্রেসপোকে ছেড়ে দেওয়া হয়েছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘গম্ভীর চলে যাওয়ার পরে একঘরে হয়ে গিয়েছিলাম’, কেকেআরকে তোপ উথাপ্পার]

 

নতুন মরশুমের জন্য দলগঠন জোর কদমে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের পছন্দমতোই দল সাজাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল। গত মরশুমের সফল ফুটবলার ক্লেটন সিলভাকে রেখে দিয়েছে লাল-হলুদ। হয়াদরাবাদ এফসি থেকে সিভেরিও এবং বোরজা হেরেরাকে আনা হয়েছে কলকাতার ক্লাবে। সব ঠিকঠাক থাকলে কুয়াদ্রাতের সংসারে আসতে চলেছেন সল ক্রেসপো।

 

উল্লেখ্য, ওড়িশা এফসি সল ক্রেসপো, রেনিয়ার ও ধনচন্দ্র মিতেইকে ছেড়ে দেওয়ার ঘোষণা করেছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: মাঝরাতে বাইকে বেপরোয়া বাবর, পন্থের দুর্ঘটনায় শিক্ষা হয়নি! কটাক্ষ নেটিজেনদের]

 

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.