সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডানকান ফ্লেচারের উত্তরসূরী কে? ভারতীয় ক্রিকেটমহলে এখন সেই ব্যক্তিরই খোঁজ চলছে জোর কদমে৷ আসন্ন টেস্ট সিরিজের জন্য বিরাট কোহলি তাঁর দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা দেওয়ার আগেই কোচ নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা৷ সে কারণেই মঙ্গলবার কলকাতায় সাক্ষাৎকার দিতে আসছেন সম্ভাব্য কোচরা৷
ভারতীয় ক্রিকেটের নতুন কোচের জন্য ক্রিকেটারদের থেকে আবেদন চায় বিসিসিআই৷ দেখা যায়, দেশ ও বিদেশের বহু প্রাক্তন ক্রিকেটার ভারতের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন৷ এ তালিকায় যেমন আছেন রবিন সিং, তেমন আছেন জেসন গিলেসপির মতো অষ্ট্রেলিয় ক্রিকেটাররও৷ মোট ৫০ জন আবেদনকারীর মধ্যে প্রাথমিক পর্বে বেছে নেওয়া হয়েছে ২১ জনকে৷ ক্রিকেটমহলের অন্দরের খবর, পাল্লা ঝুঁকে আছে অনিল কুম্বলে, রবি শাস্ত্রী ও সন্দীপ পাতিলের দিকে৷ তবে পুরোটাই ঠিক হবে সাক্ষাৎকারের ভিত্তিতে৷ এবং তা ঠিক করবেন বিসিসিআইয়ের ‘হোলি ট্রিনিটি’ সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর ও ভি ভি এস লক্ষ্মণ৷ ভারতীয় ক্রিকেটের পরামর্শদাতা হিসেবে তাঁরাই ঠিক করবেন কাকে কোচ হিসেবে নেওয়া হবে৷ এই সাক্ষাৎকার হওয়ার কথা ছিল মুম্বইয়ে৷ কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারছেন না সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আর তাই সম্ভাব্য কোচরাই আসছেন কলকাতায়৷ বিদেশি ক্রিকেটার ও যাঁরা আসতে পারছেন না তাঁদের সঙ্গে কথা বলা হবে ভিডিও কনাফারেন্সিংয়ের মাধ্যমে৷ ইতিমধ্যেই এ নিয়ে এক দফা আলোচনা সেরেছেন সৌরভ, লক্ষ্মণ, শচীন৷ মঙ্গলবারের সাক্ষাৎকার পর্বের পর ২২ জুন জানিয়ে দেওয়া হবে ভারতের পরবর্তী কোচের নাম৷
সর্বশেষ খবর
-
বিশ্ব পরিবেশ দিবসে ‘গোবর্ধন লীলা’র অন্য পাঠ, প্রকৃতিকে ভালোবাসার অনন্য দর্শন
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?