সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেন ওয়ার্ন ও বিতর্ক, একে অপরের সমার্থক শব্দই বলা চলে। এর আগে বহুবার নারীসঙ্গে জড়িয়েছে প্রাক্তন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের নাম। অবসরের পরে নয়, ক্রিকেট জীবনেও একাধিক বার খবরের শিরোনামে উঠে এসেছিলেন কিংবদন্তি এই লেগ স্পিনার। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল লন্ডনের একটি নাইটক্লাবে পর্নস্টার ভ্যালেরি ফক্সকে হেনস্তা করার। সোশ্যাল মিডিয়াতে সেই নিয়ে টুইটও করেছিলেন ফক্স। জানিয়েছিলেন, অজি লেগস্পিনার নাকি তাঁকে ঘুষি মেরেছেন। আর এরপরই তৈরি হয়েছিল বিতর্ক। তবে শেষপর্যন্ত অবসান ঘটল সেটার। শেন ওয়ার্নকে স্বস্তি দিয়ে লন্ডন পুলিশ জানিয়ে দিল, তিনি সম্পূর্ণ নির্দোষ।
[পদ্মভূষণ দেওয়া হোক সিন্ধুকে, সুপারিশ ক্রীড়ামন্ত্রকের]
ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, গত শুক্রবার লন্ডনের একটি নাইটক্লাবে গিয়েছিলেন শেন ওয়ার্ন। সেখানে উপস্থিত ছিলেন ভ্যালেরি ফক্সও। কিছুক্ষণ পরেই নাকি দু’জনের বচসা হয়। আর তারপরই ফক্সের গায়ে হাত তোলেন, তাঁকে ঘুষিও মারেন। এমনকী ঘুষির চোটে মাটিতে পড়ে যান ওই পর্নস্টার। এমনটাই অভিযোগ। কোনও কোনও প্রত্যক্ষদর্শীও সেকথা মেনে নেন। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। সেই ছবিও পোস্ট করেন টুইটারে।পাশাপাশি আঘাতের একটি ছবি পোস্ট করেন নিজের টুইটার হ্যান্ডেলে। সঙ্গে টুইট করেন, ‘একজন মহিলার গায়ে হাত তুলে খুব গর্ববোধ করছ? নিষ্ঠুর প্রাণী।’
Absolutely traumatised by tonight’s events, being a victim of assault is horrible and I thank the @metpoliceuk for their help & support.
— Valerie Fox (@ValerieFoxxx) 23 September 2017
And no, I’m not lying. Just because you’re famous doesn’t mean you can hit women and get away with it. pic.twitter.com/dk7PPhTiCg
— Valerie Fox (@ValerieFoxxx) 23 September 2017
Proud of yourself? Hitting a woman? Vile creature. pic.twitter.com/RRnn3Ycfjp
— Valerie Fox (@ValerieFoxxx) 23 September 2017
বিভিন্ন সংবাদমাধ্যমে নিজের নামে এই অভিযোগ দেখে বিস্মিত হয়ে যান তিনি। এরপরই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে একটি বিবৃতি দিয়ে বলেন, ‘এক সময়ে আমার বিরুদ্ধে এক মহিলাকে হেনস্তা করার মিথ্যে অভিযোগের খবর দেখে চমকে গিয়েছিলাম। আমি পুলিশকে সবরকম সাহায্য করেছি। ওঁরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন। পুলিশ জানিয়েছে, আমার বিরুদ্ধে কোনও অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আমার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। পুরো ব্যাপারটিই মিটে গিয়েছে।’
সর্বশেষ খবর
-
‘খাঁড়া হাতে বিপত্তারিণী..’, স্বরূপ গ্রেপ্তার হতেই ফুরফুরে মেজাজে অনির্বাণ! ভাইরাল অভিনেতার মজার মিমও
-
‘ক্ষমতা কাজে লাগিয়ে কত অত্যাচার করেছে…’, স্বরূপের গ্রেপ্তারিতে মুখ খুললেন দিলীপ
-
প্রস্তুতির অভাবে বিশ্বগুরু হতে পারছে না ভারত! বলছেন আরএসএস প্রধান, বার্তা কাকে?
-
হাড়হিম হত্যাকাণ্ড রাজধানীর বুকে! দিল্লির ফ্ল্যাটে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার