সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বস্তির বৃষ্টি কলকাতায়। এই স্বস্তির বৃষ্টি আবার অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল সারভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের কাছে।
বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে বৃহস্পতিবারের শিলিগুড়ি বনাম অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স ম্যাচের নিষ্পত্তি হল ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। ম্যাচ চলাকালীন বৃষ্টি নামে। শেষ পর্যন্ত বৃষ্টির জন্য আর বল গড়ায়নি। তখন ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে হাওড়া ৬ রানে জয়ী হয়।
[আরও পড়ুন: ‘সব ফাঁস করে দেব’, বরখাস্ত হয়েই ফেডারেশন কর্তাদের গোপন কথা প্রকাশ্যে আনার হুমকি স্টিমাচের]
হাওড়া এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ম্যাচ জেতার ফলে হাওড়া পয়েন্ট তালিকায় উঠে এল তিন নম্বরে। অন্যদিকে শিলিগুড়ি ছনম্বরে।
একাধিকবার বৃষ্টিতে বিঘ্নিত হয় খেলা। বৃষ্টি নামে, সেই সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছিল। পরে খেলা শুরু হলে ম্যাচ হয়ে যায় ১১ ওভারের। ডি-এল পদ্ধতিতে ১১ ওভারে শিলিগুড়ির রান দাঁড়ায় ৬ উইকেটে ৯৪। শিলিগুড়ির ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন ঋত্বিক রায়চৌধুরী(৪৪)। অঙ্কুর পাল ৪২ রানের ইনিংস খেলেন। বাকিরা সেভাবে কেউই প্রতিরোধ গড়়ে তুলতে পারেননি। চটজলদি ১৪ বলে ২৭ রান করে ম্যাচের সেরা হন হাওড়ার প্রমোদ চান্ডিলা। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির মাধ্যমে খেলার নিষ্পত্তি হয়। ৬ রানে ম্যাচ জেতে হাওড়া।
[আরও পড়ুন: সল্ট-বেয়ারস্টো জুটিতে ক্যারিবিয়ান বধ, সহজ জয় দিয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের]
সর্বশেষ খবর
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?
-
মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’-হুমকির অভিযোগ, রহড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা
-
মালদহে গঙ্গা-ফুলাহার মিলেমিশে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ভূতনিতে ভেসে গেল কিশোর!